প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 13, 2026 ইং
টেকনাফে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
টেকনাফ প্রতিনিধি
"ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে টেকনাফে যথাযথ গুরুত্ব ও তাৎপর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬।
দিবসটি উপলক্ষে (১৩ অক্টোবর) মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে সচেতনতামূলক র্যালি, আলোচনা সভা ও মহড়ার আয়োজন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও সংস্থার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, টেকনাফ একটি অত্যন্ত দুর্যোগপ্রবণ এলাকা। প্রতিবছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, পাহাড় ধসসহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয় এখানকার মানুষকে। তাই মানুষের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও কার্যকর পদক্ষেপের মাধ্যমেই দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে একটি নিরাপদ, সচেতন ও দুর্যোগসহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ সাইমন নিউজ