প্রিন্ট এর তারিখঃ Oct 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 21, 2026 ইং
পেকুয়ায় সরকারি সহায়তা: মগনামায় ৪৬৫ জেলে ও ১৯৯ পরিবার পেলেন চাল

পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে সরকারি সহায়তার অংশ হিসেবে জেলে ও ভিজিএফ কার্ডধারীসহ ৬৬৪ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল থেকে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আলাদাভাবে এসব চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
জানা গেছে, এদিন সকাল ১১টায় মা ইলিশ সংরক্ষণ ও মানবিক সহায়তার আওতায় ইউনিয়নের ৪৬৫ জন জেলের মাঝে চাল বিতরণ করা হয়। এতে প্রতিটি জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী উপকারভোগীদের হাতে এসব চাল তুলে দেন।
এর আগে, একই দিন সকাল ৮টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়। এই কর্মসূচির অধীনে ১৯৯ জন কার্ডধারী উপকারভোগীর প্রত্যেককে ৩০ কেজি করে ২ মাসের জন্য ৬০ কেজি করে চাল দেওয়া হয়।
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা বুলবুল আহমদ, প্রশাসনিক কর্মকর্তা আবদুর রাজ্জাক, ইউপি সদস্য ছরওয়ার আলম, মোকতার আহমদ, নুর মুহাম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ সাইমন নিউজ