. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশে সৈকতে কাজ করবে ৫০ জন ভলেন্টিয়ার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশে কক্সবাজার সৈকতে ৫০ জন ভলেন্টিয়ার কাজ করবে।

আসন্ন ঈদে পর্যটকদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভলেন্টিয়ার কার্যক্রম বাস্তবায়নের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্দোগে বুধবার বিকেলে পর্যটন হোটেল শৈবালের রেস্তোরাঁয় ভলেন্টিয়ারদের নিয়ে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) নুজহাত ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব ফাতেমা রহিম ভীনা, ট্যুরিস্ট পুলিশ সুপার চট্টগ্রাম রিজিওন উত্তম প্রসাদ পাঠক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর উপ-সচিব সাইফুল ইসলাম মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম, প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমানসহ ট্যুরিস্ট পুলিশের সদস্যরা, পর্যটন সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ ও ভলান্টিয়াররা।

এসময় প্রধান অতিথি নুজহাত ইয়াসমিন বলেন, গতবারে সৈকতে বেশকিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিলো, এবছরে যেনো তেমন কিছু না হয় এবং পর্যটদের সার্বিক নিরাপত্তা ও তাদের ভ্রমণ আনন্দমুখর করতে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সমুদ্র সৈকতের তিন পয়েন্টে ৫০ জন ভলেন্টিয়ার কাজ করবে। তাছাড়া কক্সবাজার আগত পর্যটকরা টমটম চালক, ছিনতাইকারী, অসাধু ব্যবসায়ী দারা হয়রানির শিকার সহ যে সমস্ত সমস্যায় পড়ে তারও পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে হেলথ টুরিজম চালুর উদ্যোগ, দরকার আন্তর্জাতিক মানের

1

বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার শেষ করার আশা: শাম

2

চকরিয়ায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায় সংবর্ধনা

3

চায়না ইস্টার্নের ফ্লাইটে পাওয়ার ব্যাংকে আগুন, যাত্রীদের মাঝ

4

“গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার” শীর্ষক আলোচনা সভা ও সাংস্

5

সরকারি হাসপাতালই মানুষের প্রধান ভরসা হোক: প্রধানমন্ত্রী

6

২ মামলায় কারাগারে এন. আলম

7

দেশে ৫.১ মাত্রায় ভূমিকম্প অনুভূত

8

কক্সবাজার-৪ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন জেলা বিএনপির সভাপতি শা

9

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন সালাহউদ্দিন আহমদ

10

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাত শাহীনের সেকেন্ড ইন কমান্

11

বাংলাদেশের বিশ্বকাপ খেলার বিষয়ে আশাবাদী ফিফা সভাপতি

12

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ উখিয়ার সাইফুল গ্রেপ্তার

13

অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

14

কক্সবাজারের ডিককুলে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আট

15

কক্সবাজারে পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শনে ডিআইজি

16

‘অপশক্তি বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে’: রুহুল

17

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির ৩

18

জেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার

19

সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেফতার

20