. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Dec 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক 
কক্সবাজারের মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ঘটনায় রামু থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জুয়েলের স্ত্রী। সাংবাদিকতার পাশাপাশি ডায়মন ম্যালামাইন কোম্পানির কক্সবাজার জোনের সেলস অফিসার হিসেবে নিয়োজিত আছেন জুয়েল।

প্রাথমিকভাবে জানা যায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় ডায়মন ম্যালামাইন কোম্পানির কাজে উখিয়ার কুতুপালংয়ের উদ্দেশ্যে রওনা হন জুয়েল। দুপুরের পর থেকে জুয়েলের মুঠোফোনে আর সংযোগ পাচ্ছিলো না তাঁর পরিবার। সেদিন রাতে আর ঘরে ফিরেনি জুয়েল।

নিখোঁজ জুয়েল হাসান গাজীপুর জেলার পশ্চিম টংগী থানাধীন নাগর আলীর বাড়ী এলাকার বাসিন্দা মো. দেলোয়ার শেখের ছেলে। বর্তমানে তিনি রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাইম্যারঘোনা এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

নিখোঁজের বিষয়ে তার স্ত্রী নুসরাত জাহান (২২) রামু থানায় সাধারণ ডায়েরি করেছেন। জিডিতে উল্লেখ করা হয়, জুয়েল হাসান কক্সবাজারের স্থানীয় মাল্টিমিডিয়া প্রবাল নিউজ এর সংবাদকর্মী হিসেবে কাজ করার পাশাপাশি ডায়মন ম্যালামাইন কোম্পানির কক্সবাজার জোনে সেলস অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।

জিডি সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে জুয়েল হাসান উখিয়া কুতুপালং ও ফালংখালী এলাকায় যাওয়ার কথা বলে দক্ষিণ মিঠাছড়ির কাইম্যারঘোনায় অবস্থিত শ্বশুর ফরিদুল আলমের বসতবাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। আত্মীয়স্বজন ও সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ জুয়েল হাসানের শারীরিক বর্ণনা অনুযায়ী, তার উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল লম্বাটে এবং মাথার চুল আনুমানিক ২ ইঞ্চি লম্বা। নিখোঁজের সময় তার পরনে ছিল সাই রঙের জ্যাকেট, নীল চেক শার্ট ও গ্যাবাডিন প্যান্ট। তিনি ঢাকার আঞ্চলিক ভাষায় কথা বলেন।

এ বিষয়ে রামু থানা পুলিশ জানায়, সাধারণ ডায়েরিটি গ্রহণ করা হয়েছে এবং নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন ঘিরে কক্সবাজারে জেলা সেন্ট্রাল কমান্ড সেন্টার গঠন

1

কক্সবাজারের চকরিয়ায় বাস-জিপের সংঘর্ষে নিহত ৪

2

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

3

পেকুয়ায় ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

4

টেকনাফে ৪৫০০ ইয়াবাসহ সাবেক আওয়ামী লীগ নেতা আটক

5

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

6

ঘুষের টাকা ফেরত চাওয়ায় কারাদণ্ড, মুক্তি পেলেন সেই মা-মেয়ে

7

প্রেসক্লাবে জুলাই শহীদ স্মৃতি শীর্ষক চিত্র প্রদর্শনী

8

পেকুয়ায় বৃদ্ধ ইউসুফ আলী হত্যা, ৫ জনের নাম উল্লেখ করে মামলা

9

ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

10

সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া অনুমোদিত নয় : স্পিকার

11

জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

12

সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে ম

13

বিদেশে থাকায় বন্যার সময় আসতে পারিনি, আপনাদের কাছে ক্ষমাপ্রার

14

ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা: ‘জুলাই আন্দোলনে সমর্থনের ক

15

চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ

16

৮০ ভাগ মুসলমানের দেশে কোনো বিধর্মী সংসদে যেতে পারবে না

17

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

18

বাঁশখালীর উন্নয়নে কোনো বৈষম্য হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

19

শনিবারের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়

20