. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সমুদ্র সৈকতে শৃঙ্খলা প্রাধান্য

কক্সবাজারের সুগন্ধা সৈকতে উচ্ছেদ হওয়া এলাকা পরিদর্শন করে পর্যটন এলাকার শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহামদ। একই সঙ্গে ব্যবসায়ীদের সরকারকে সহযোগিতা এবং দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি।

রবিবার (২২ মার্চ) দুপুরে সুগন্ধা পয়েন্টে গিয়ে পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, “আগে সরকারকে সহযোগিতা করুন, দেশের প্রতি সু-দৃষ্টি রাখুন।” মন্ত্রী আরও বলেন, পর্যটন খাত দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত। এ খাতকে সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল আচরণ জরুরি। অবৈধ স্থাপনা উচ্ছেদের পর যাতে পুনরায় দখল বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন, সরকারি জমি ছাড়া অন্য কোথাও জেলা প্রশাসন অভিযান পরিচালনা করতে পারে না। তাই আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়েই সব কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং হবে। তিনি আরও বলেন, আপাতত সমুদ্র সৈকতের শৃঙ্খলা ও পরিবেশ ঠিক রাখাই অগ্রাধিকার পাচ্ছে। পর্যটকদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে কক্সবাজারের আইনশৃঙ্খলা সভায় যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতের অবৈধ স্থাপনা ৭ দিনের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন। জেলা প্রশাসনের উদ্যোগে দ্রুত এসব দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে সৈকতের সৌন্দর্য ও পর্যটকদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী কলাতলী ও সুগন্ধা পয়েন্ট ঘুরে দেখেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা প্রশাসক আ. মান্নান, পুলিশ সুপার সাজিদুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নাসহ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে নিজ এলাকায় ঈদ উদযাপন উপলক্ষে তিন দিনের সফরে কক্সবাজারে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিদর্শন শেষে বিকেল ৪টা ৪০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তা শঙ্কায় ভারতে দল পাঠাবে না বিসিবি, ভেন্যু পরিবর্তনে

1

নাফ নদীতে একের পর এক মরদেহ, ১৩ দিনে টেকনাফে উদ্ধার পাঁচ

2

‘ইয়াবা নয়- ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কক্সবাজারকে তুলে ধরতে হবে’-

3

লঘুচাপের প্রভাবে তিন দিন ঝড়–বজ্রবৃষ্টির শঙ্কা, বাড়তে পারে তা

4

ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ আহত অন্তত ৩১

5

চকরিয়ায় বিদায়ী ইউএনওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গণশুনানি

6

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সব দপ্তরে সৌরবিদ্যুৎ চালু করা হবে

7

ইনকিলাব মঞ্চের দাবির সাথে এনসিপির সংহতি প্রকাশ

8

সারাদেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান

9

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় ও আইপিএল সম্প্রচার

10

হলফনামায় নুরের পেশা ব্যবসা, বার্ষিক আয় ২০ লাখ টাকা

11

পবিত্র শবে বরাত আজ

12

মহেশখালীতে বিপুল পরিমাণ অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আট

13

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের

14

গ্যাস পাম্পের আগুনে দগ্ধ আবু তাহের মারা গেছেন, মরদেহ কক্সবাজ

15

মগনামায় সরকারি খালের ৫৮ অবৈধ বাঁধ উচ্ছেদ, কমবে ৩ হাজার পরিবা

16

একটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি আমাদের রুখে দেওয়ার: গোলাম পরওয়া

17

টেকনাফে ভাড়া নেওয়ার কথা বলে টমটমচালক অপহরণ

18

হাসিনার বক্তব্যকে আমরা সমর্থন করি না : ভারত

19

কক্সবাজারে খালেদা জিয়ার শেষ সফর ছিলো ২০১৭ সালে

20