. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

এমপি শাহজাহান চৌধুরীর আশ্বাসে ৯০ ঘণ্টার পর অনশন ভাঙলেন সাইফুল ইসলাম জিহাদী

টেকনাফে অপহরণ, ডাকাতি ও মানবপাচার বন্ধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে টানা ৯০ ঘণ্টার বেশি সময় ধরে চলা আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন শিক্ষার্থী সাইফুল ইসলাম জিহাদী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) অনশনস্থলে গিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সাইফুল ইসলামের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি টেকনাফের জননিরাপত্তা সংকট নিরসন এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পরে তাঁর আশ্বাসে অনশন ভাঙেন সাইফুল।

অনশনস্থলে সাইফুল ইসলামের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি সাইফুলের উত্থাপিত দাবিগুলো শোনেন এবং টেকনাফের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

এরপরই দীর্ঘ অনশন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন সাইফুল ইসলাম জিহাদী।

সাইফুলের অভিযোগ, টেকনাফে দীর্ঘদিন ধরে অপহরণ, মুক্তিপণ আদায়, ডাকাতি ও মানবপাচারের মতো অপরাধের কারণে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এসব অপরাধ বন্ধ করে ‘অপরাধমুক্ত টেকনাফ’ গড়ার দাবিতে তিনি এই কর্মসূচি শুরু করেন।

অনশন চলাকালে সাইফুলের দাবির প্রতি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ছাত্র ও পেশাজীবী সংগঠন, মানবাধিকারকর্মী, সাংবাদিক এবং সচেতন নাগরিকেরা সংহতি জানান। টেকনাফেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনসহ নানা কর্মসূচির মাধ্যমে তাঁর দাবির প্রতি সমর্থন জানান।

অনশন ভাঙার পর সাইফুল ইসলাম বলেন, সংসদ সদস্য যে আশ্বাস দিয়েছেন, তা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে টেকনাফে অপরাধ দমনে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশা করেন। পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে বলেও প্রত্যাশা করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারা

1

রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়ল

2

সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করছে রাঙামাটিতে -অতিরিক্

3

ঢাকা-চট্টগ্রামসহ কোনো মহাসড়কে চলবে না থ্রি-হুইলার: স্বরাষ্ট্

4

চকরিয়ায় অপহরণের দুই দিন পর কিশোর উদ্ধার, গ্রেপ্তার ১

5

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

6

বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী

7

ফুটবল কেনার টাকায় হাঁস চুরি, তিন কিশোরের হাতে ফুটবল তুলে দিল

8

তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ

9

আলীকদমে যৌথ অভিযানে ১,১৯০ ইয়াবাসহ আটক ১

10

হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন যুবলীগের সাধার

11

টেকনাফে বাসচাপায় ২ জনের মৃত্যু, আহত ৮

12

মহেশখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে গেছে ৪ বসতবাড়ি

13

টেকনাফে ১৪ কেজি আইস, বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার, আটক ১

14

কক্সবাজার ০১- : চকরিয়া-পেকুয়া উপজেলায় ভোটার কতো, ঝুঁকিপূর্ণ

15

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

16

অন্যায়কারীদের তালিকা হচ্ছে, ঈদের পর অভিযান: রামুতে এমপি কাজল

17

আজ রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি

18

রোহিঙ্গা প্রত্যাবাসন: আন্তর্জাতিক সমর্থন জোরদারে সচেষ্ট বাংল

19

পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর

20