. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক হলেন এটিএম নুরুল বশর চৌধুরী

কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী।

রোববার রাষ্ট্রপতির পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ মিয়ার সই করা এক প্রজ্ঞাপনে কক্সবাজারসহ দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

এটিএম নুরুল বশর চৌধুরী কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্রজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হন। পরে কুতুবদিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে কুতুবদিয়া উপজেলা বিএনপির সভাপতি হন এবং জেলা বিএনপির কাউন্সিলে ভোটের মাধ্যমে টানা দুইবার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বর্তমানে তিনি কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সরকার ব্যবস্থায়ও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি প্রায় ২৭ বছর কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি ১০ বছর কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক জীবনে বিভিন্ন আন্দোলন–সংগ্রামে সক্রিয় থাকার কারণে একাধিক মামলার আসামিও হয়েছেন বলে তাঁর ঘনিষ্ঠজনেরা জানান। কয়েকবার কারাবাসও করতে হয়েছে তাঁকে।

জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগের খবর ছড়িয়ে পড়লে কক্সবাজার শহরের তাঁর বাসভবনে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়ায় এটিএম নুরুল বশর চৌধুরী বলেন, কক্সবাজারকে আধুনিক ও বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান। এ জন্য জেলার সব শ্রেণি–পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন

1

৯ মাস বন্ধে রাজস্ব ঘাটতি ৩০০ কোটি, চোরাচালানে বিপদে শ্রমিক-ব

2

চকরিয়ায় ছড়া খালে মিলল অজ্ঞাত যুবকের লাশ

3

রামিসা হত্যা: দুই আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টের তালিকায়

4

ঈদগাঁওতে গ্যাস বিক্রিতে অনিয়ম, অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা

5

শাহজাহান চৌধুরীর শেষ জনসভা জনসমুদ্র, জীবনের শেষ দিন পর্যন্ত

6

জামায়াত-আ. লীগ একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে : রা

7

সস্তা দামে জান্নাতের টিকিট’ বিক্রির রাজনীতি এ দেশে চলবে না:

8

সেন্ট মার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত

9

শক্তিশালী রুশ টিইউ-৯৫ বোমারু বিমান ধ্বংস করল ইউক্রেন

10

হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

11

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে আইওএমের নারী প্রকৌশ

12

পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্

13

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যাদুর্গতদের মাঝে জনস্বাস্থ্য অধিদপ্

14

‘জুলাই সনদ বাস্তবায়ন করছে না বিএনপি—এমন গুঞ্জন সম্পূর্ণ ভ্রা

15

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

16

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: মির্জা ফখরু

17

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

18

টেকনাফে আসামি ধরতে গিয়ে গর্ভবতী নারীকে লাথি মারার অভিযোগ পুল

19

‘You have your home! We miss our home!’: মার্কিন বিশেষ দূতের

20