. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

আদালত থেকে ফেরার পথে দুই বোনের মৃত্যু, ঘরে ফেরা হলো না

রামু প্রতিনিধি

সকালে একসঙ্গে এসেছিলেন কক্সবাজার আদালতে। উদ্দেশ্য ছিল পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নেওয়া। শুনানি শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ির পথে রওনা হয়েছিলেন দুই বোন রুবিনা আক্তার ও শাহিনা আক্তার। তবে সেই যাত্রাই তাঁদের শেষ যাত্রা হয়ে গেল। রামুর খুনিয়াপালংয়ে কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (২৭ জুলাই) দুপুর দুইটার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বোন হলেন উখিয়া উপজেলার হরিণমারা এলাকার জাফর আলমের মেয়ে রুবিনা আক্তার (৪০) ও শাহিনা আক্তার (৪২)। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে সকালে দুই বোন কক্সবাজার আদালতে এসেছিলেন। আদালতের কার্যক্রম শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তাঁরা। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অটোরিকশাটিতে চালকসহ ছয়জন ছিলেন। সংঘর্ষের পর ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুবিনা ও শাহিনা মারা যান। আহত অপর তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী আব্দুল গফুর বলেন, সন্তানদের নিয়ে কোচিং সেন্টারে যাওয়ার পথে তিনি বিকট শব্দ শুনতে পান। পরে ঘটনাস্থলে গিয়ে দেখেন, সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে। কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের হাসপাতালে পাঠানো হয়।

রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত বলেন, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কী কারণে দুই যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সকালে যে দুই বোন একসঙ্গে আদালতে এসেছিলেন, তাঁদের আর একসঙ্গে বাড়ি ফেরা হলো না। স্বজনদের কাছে ফেরার কথা থাকলেও সড়ক দুর্ঘটনায় তাঁদের সেই পথই হয়ে উঠল জীবনের শেষ যাত্রা। দুই বোনকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরাতে নীতিগতভাবে রাজি মিয়ানমার

1

জেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার

2

তারেক রহমানের মহেশখালী সফর ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি

3

ইউপি নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করেনি ইসি: প্রতিমন্ত

4

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

5

ঢাকায় সালাহউদ্দিনের সাথে আলমগীর ফরিদ, ‘জয়ের আনন্দ ভাগাভাগি’

6

গর্জনিয়ায় মাদক, জুয়া, অস্ত্র ও চোরাচালানবিরোধী র‌্যালি-সমাবে

7

বাঁশখালীর উন্নয়নে কোনো বৈষম্য হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

8

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

9

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

10

রামুতে ডাম্পারের ধাক্কা দুই কন্যাশিশুর মৃত্যু

11

পায়ুপথে ইয়াবা পাচারের সময় হাতেনাতে বিমানযাত্রী আটক

12

পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

13

এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম

14

পেকুয়ায় আলোচিত আবু তাহের হত্যা: তিন সপ্তাহেও অধরা আসামিরা

15

তারেক রহমানকে নিয়ে জাইমা রহমানের ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাই

16

বন্যহাতির হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার ও বনায়ন উপকারভোগীদের আ

17

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ

18

জাতীয় দলে ফিরছেন সাকিব- সিদ্ধান্ত বিসিবির

19

দিল্লিতে বসে হাসিনাকে অস্থিরতা সৃষ্টির সুযোগ দিয়েছে ভারত: স্

20