. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

হ্নীলার মৌলভীবাজার সীমান্তে ১ লাখ ইয়াবা উদ্ধার, আটক ১৮ বছরের যুবক

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের হ্নীলা মৌলভীবাজার সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ ইয়াবা বড়িসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার পর তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খারাংখালী বিজিবি বিওপির সদস্যরা মৌলভীবাজার সীমান্ত এলাকায় অভিযান চালান। এ সময় এক লাখ ইয়াবা বড়িসহ এক যুবককে আটক করা হয়।

আটক যুবকের নাম রুহুল আমিন (১৮)। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার পূর্বপাড়া এলাকার নুরুল আলম ও দুলু বিবির ছেলে।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাঁকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক সরবরাহকারী ও এ কাজে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু: প্রশাসনের অভিযানে ৭

1

চকরিয়ার আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ আটক ৩

2

পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল শুরু হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

3

ইনকিলাব মঞ্চের দাবির সাথে এনসিপির সংহতি প্রকাশ

4

কক্সবাজার সৈকত-সংলগ্ন সড়ক নির্মাণ স্থগিত ও নকশা পুনর্মূল্যায়

5

হাদি হত্যার ঘটনায় ভারতে ২ জন আটক: ডিএমপি কমিশনার

6

পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলের নাম

7

পরিবারসহ কানাডা চলে যাওয়ার ঘোষণা ইলিয়াছের, মনোনয়ন বাতিল

8

ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী

9

মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

10

কক্সবাজার -০৩: সদর-রামু-ঈদগাঁওর ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র

11

আজ থেকে শুরু হলো হামের বিশেষ টিকাদান কর্মসূচি

12

কক্সবাজার সিটি কলেজের ওয়েবসাইটে ভাইস প্রিন্সিপালের ছবিতে ভার

13

কক্সবাজার ০১- : চকরিয়া-পেকুয়া উপজেলায় ভোটার কতো, ঝুঁকিপূর্ণ

14

জাতিসংঘের ৮১তম অধিবেশন শুরু আজ, সভাপতিত্বে ড. খলিলুর রহমান

15

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ ৩২৯টি ভোটকেন্দ্র: ঝুঁকিতে দ্বীপ ও সীমা

16

অভিভাবকশূন্য দুদক: নয়া কমিশন গঠনে হয়নি কমিটি

17

টেকনাফে র‌্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক

18

দল ভারি করতে আ.লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত হবে না:

19

উখিয়ায় স্বামীর লাথিতে গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

20