. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Feb 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার: জরিমানা

সীমান্ত উপজেলা টেকনাফে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার বিকেলে হ্নীলা বাজারে এ অভিযান চালানো হয়। এসময় একটি গ্যাসের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমামুল হাফিজ নাদিম।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী, হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলী, উপজেলা প্রকল্প কর্মকর্তা হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, হ্নীলা বাজার ইজারাদার আবু বকর আল মাসুদ এবং হ্নীলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বাহাদুর শাহ তপুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা ও অনিয়মের অভিযোগে একটি গ্যাসের দোকানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়, যাতে রমজান মাসে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় না করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কক্সবাজারে নাগরিক সংলাপ: যা বললেন ব

1

এক মামলায় সুমনের জামিন স্থগিত, অন্যটিতে বহাল

2

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

3

আরকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

4

সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল ব

5

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

6

অননুমোদিত বা মানহীন ক্লিনিক চলতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্

7

৩৯ বছর পর আসছে ২০০ কিমি গতির শক্তিশালী টাইফুন

8

রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বহির্গমন সম্পূর্ণ স্থগিতের নির্দেশ

9

নাফ নদীতে একের পর এক মরদেহ, ১৩ দিনে টেকনাফে উদ্ধার পাঁচ

10

কলাতলীর ছড়া থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

11

সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

12

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

13

নয়া পাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

14

জেলা ছাত্রশক্তির মুখপাত্র জিনিয়া শারমিন রিয়াকে কারণ দর্শানো

15

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

16

খালের চরে বাঁধ দিয়ে মাছ চাষ আর নয়: মাতামুহুরীতে স্বরাষ্ট্রমন

17

হঠাৎ কক্সবাজারে কালবৈশাখীর ঝাপটা, হালকা বৃষ্টি আর তীব্র বাতা

18

বাংলাদেশের বিশ্বকাপ খেলার বিষয়ে আশাবাদী ফিফা সভাপতি

19

রোহিঙ্গা সংকটের ৯ বছর: মিয়ানমারে ফেরানো যায়নি কাউকে

20