. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজারে এসএসসির চেয়ে দাখিল ও ভোকেশনালে পাসের হার বেশি

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় কক্সবাজারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির তুলনায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল পরীক্ষায় পাসের হার বেশি। জেলা শিক্ষা অফিসের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, দাখিলে পাসের হার ৭৪ শতাংশ, ভোকেশনালে ৬৫ দশমিক ৬৯ শতাংশ এবং এসএসসিতে ৫৭ দশমিক ০৯ শতাংশ।

তিন শিক্ষাবোর্ড মিলিয়ে এবার কক্সবাজারে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১০৪ জন শিক্ষার্থী। এর মধ্যে এসএসসিতে ৮৯৯, দাখিলে ১৬২ এবং ভোকেশনালে ৪৩ জন জিপিএ-৫ পেয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, তিন পরীক্ষার মধ্যে এবার সবচেয়ে ভালো ফল করেছে দাখিল পরীক্ষার্থীরা। এরপর রয়েছে ভোকেশনাল এবং সর্বশেষে এসএসসি পরীক্ষার্থীরা।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে কক্সবাজারের ১৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮ হাজার ১২৮ জন পরীক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১০ হাজার ৩৪৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৮৯৯ জন।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞানের শিক্ষার্থীরা সবচেয়ে ভালো করেছে। এ বিভাগে পাসের হার ৮৩ দশমিক ৭৮ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকেই জিপিএ-৫ পেয়েছে ৮৩২ জন, যা এসএসসিতে পাওয়া মোট জিপিএ-৫-এর প্রায় ৯৩ শতাংশ।

অন্যদিকে মানবিক বিভাগের ফলাফল তুলনামূলকভাবে দুর্বল। এ বিভাগে পাসের হার মাত্র ৪১ দশমিক ৫৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২২ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৬ দশমিক ৬৭ শতাংশ। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন।

লিঙ্গভিত্তিক ফলাফলে মেয়েরা সামান্য এগিয়ে। মেয়েদের পাসের হার ৫৭ দশমিক ১৯ শতাংশ, ছেলেদের ৫৬ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ-৫ পাওয়া ৮৯৯ শিক্ষার্থীর মধ্যে ৫১১ জন মেয়ে এবং ৩৮৮ জন ছেলে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কক্সবাজারে এবার দাখিল পরীক্ষায় অংশ নেয় ১৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ৫ হাজার ১৭৫ জন। পাসের হার ৭৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৬২ জন।

এসএসসির তুলনায় দাখিলে পাসের হার ১৬ দশমিক ৯১ শতাংশ পয়েন্ট বেশি। তিন শিক্ষাবোর্ডের মধ্যে এটিই কক্সবাজারে সর্বোচ্চ পাসের হার।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কক্সবাজারের ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৪৭২ জন শিক্ষার্থী এবার ভোকেশনাল পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ৯৬৭ জন। পাসের হার ৬৫ দশমিক ৬৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন।

এসএসসির তুলনায় ভোকেশনালে পাসের হার ৮ দশমিক ৬০ শতাংশ পয়েন্ট বেশি। তবে দাখিলের তুলনায় ভোকেশনালে পাসের হার ৮ দশমিক ৩১ শতাংশ পয়েন্ট কম।

সামগ্রিক ফলাফলে দাখিল ও ভোকেশনালে তুলনামূলক ভালো পাসের হার স্বস্তি দিলেও এসএসসির মানবিক বিভাগের ফলাফল নতুন করে ভাবনার জায়গা তৈরি করেছে। এ বিভাগে ১০ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ছয়জনই উত্তীর্ণ হতে পারেনি।

অন্যদিকে বিজ্ঞানের ৮৩ দশমিক ৭৮ শতাংশ পাসের হার এবং মোট জিপিএ-৫-এর বড় অংশ এ বিভাগ থেকে আসায় কক্সবাজারের মাধ্যমিক শিক্ষায় বিভাগভিত্তিক ফলাফলের বড় ব্যবধানও স্পষ্ট হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

1

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : সাবেক কাউন্সিলর আজাদ ২ দিনের র

2

স্বপ্ন ছিল দেশসেরা হওয়ার, পেকুয়ায় সেরা মাহাথির আরশী

3

নিজেদের উপকূলে হামলা হলে পারস্য উপসাগরে মাইন স্থাপনের হুমকি

4

বাংলাদেশের বিশ্বকাপ খেলার বিষয়ে আশাবাদী ফিফা সভাপতি

5

ঈদগাঁওতে দাঁড়িপাল্লার পক্ষে জনসমাগমপূর্ণ পথসভা, সুশাসন ও ন্য

6

ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী

7

বিসিবি কাউন্সিলর কাপ টি-টোয়েন্টির ফাইনালে বৃহত্তর পাহাড়তলী ঐ

8

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদ চায় রাশিয়া

9

অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সমুদ্র

10

ঈদগাঁওয়ে মা-মেয়েকে কুপিয়ে হত্যা: আসামি আবুল কালামের মৃত্যুদণ

11

ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর

12

নোয়াখালী, চট্টগ্রাম বন্দর ও সিলেটের ‘পুনরুদ্ধার’ চান বিজেপির

13

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্না

14

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

15

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

16

হোয়াইক্যংয়ে ইউনিয়ন বিভক্তির সভায় হামলা-ভাঙচুর

17

টেকনাফে সাগরে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ মিলল এক দিন পর

18

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

19

আগামীকাল মহেশখালী ও চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী

20