. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রচেষ্টায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সমর্থন জানানোর আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতের প্রচেষ্টায় সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদানের জন্য নিউইয়র্ক সফরকালে মিয়ানমার বিষয়ক জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানান তিনি।

এদিন নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থল হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে মিয়ানমার বিষয়ক জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে সরকারপ্রধান রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করা এবং দীর্ঘস্থায়ী এই সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়াও আলোচনায় রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার বিষয়টিও গুরুত্ব পায়।

এদিকে নিউইয়র্ক সফরের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ। নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি প্রায় এক দশক ধরে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি।

এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখা এবং সমাধানের পথে গতি সঞ্চারের বিষয়েও আলোচনা হয়। সেই সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকট বিষয়ক উচ্চ-পর্যায়ের আলোচনার কথাও উঠে আসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের ডিককুলে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আট

1

যত বড় রাজনৈতিক নেতাই হোক, ধর্ষণ মামলা প্রত্যাহার হবে না: আইন

2

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্

3

পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনের সময় ফাঁকা গুলিতে নিহত ১,

4

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান

5

হ্নীলা সীমান্তে ১৪ লাখ ইয়াবাসহ দুই কারবারি আটক

6

দ্রুত চুক্তির শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম

7

পেকুয়ায় পৃথক দুই অগ্নিকাণ্ডে সাত পরিবারের ঘর পুড়ে ছাই

8

টেকনাফে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

9

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন, ভেন্টিলেশনে রেখে ব

10

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

11

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির ৩

12

অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে-

13

একরামুল হত্যা: সাবেক এমপি বদি ও ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ট

14

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

15

প্রতিবছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেওয়া হবে: মাহ

16

বারুণী স্নানে মুখর সমুদ্রসৈকত, পুণ্যার্থীদের ঢল কবিতা চত্বরে

17

জেলার দশম উপজেলা মাতামুহুরী

18

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অব

19

স্বপ্ন ছিল দেশসেরা হওয়ার, পেকুয়ায় সেরা মাহাথির আরশী

20