. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজারকে সিটি করপোরেশন করার পরিকল্পনা, ২০২৬ সালের মধ্যে মাস্টারপ্ল্যান

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে পর্যটন, নীল অর্থনীতি ও সমুদ্রসম্পদকে ঘিরে কক্সবাজারের সমন্বিত উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। ২০২৬ সালের মধ্যে এই মাস্টারপ্ল্যান চূড়ান্ত করার কথা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সচিবালয়ে কক্সবাজারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, কক্সবাজারে নীল অর্থনীতি ও সমুদ্রসম্পদ অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার বিষয়েও পরিকল্পনা নেওয়ার প্রয়োজন হতে পারে।

তিনি বলেন, ‘ডিপ সি পোর্ট ও আন্তর্জাতিক বিমানবন্দর পূর্ণাঙ্গভাবে চালু হলে কক্সবাজারে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে। এর ফলে এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।’

সভায় কক্সবাজারের জন্য একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০২৬ সালের মধ্যে মাস্টারপ্ল্যানটি গ্রহণ ও চূড়ান্ত করতে হবে। এ বিষয়ে আমরা একমত হয়েছি।’

কক্সবাজারের দীর্ঘ সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ ঘিরে পর্যটন সম্ভাবনা কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেন তিনি। মেরিন ড্রাইভসংলগ্ন এলাকায় ঘোষিত পরিবেশগত সংকটাপন্ন (ইকোলজিক্যালি ক্রিটিক্যাল) এলাকার ভিত্তি ও সীমারেখা পুনর্বিবেচনার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ সমুদ্রসৈকতকে কীভাবে জাতীয় অগ্রগতি ও রাজস্ব আয়ের কাজে ব্যবহার করা যায় এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, সে বিষয়ে সামগ্রিক পরিকল্পনা নেওয়া হয়েছে।

সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে কক্সবাজার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবৃদ্ধির কেন্দ্র হিসেবে ভূমিকা রাখতে পারে। কক্সবাজারের অর্থনীতি ও সার্বিক উন্নয়ন দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

সভায় কক্সবাজারের সংসদ সদস্যদের পাশাপাশি পর্যটন, পরিবেশ, গণপূর্ত ও ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রার্থীতা ফিরে পাচ্ছেন হামিদুর রহমান আযাদ!

1

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্

2

জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

3

সেন্ট মার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত

4

নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র রায় ও আমানউল্লাহ আমান

5

কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিব

6

ঢেউয়ের সুরে আজানের অপেক্ষা : কক্সবাজার সৈকতে ইফতারের মিলনমেল

7

পেকুয়ায় বন্যার্তদের পাশে চিকিৎসকদের মানবিক উদ্যোগ

8

ঈদগাঁওয়ে মা-মেয়েকে কুপিয়ে হত্যা: আসামি আবুল কালামের মৃত্যুদণ

9

রামুতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র–গোলাবারুদ উদ্ধার, না

10

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী

11

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

12

রামু থেকে অটোরিকশা ভাড়া করে ছিনতাই : রক্তাক্ত অবস্থায় চালককে

13

সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হা

14

চকরিয়ায় ছড়া খালে মিলল অজ্ঞাত যুবকের লাশ

15

টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ৫৩ বস্তা সারসহ নৌকা জব্দ

16

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভা আজ

17

ইসি-সরকারের সমন্বয়হীনতায় জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট ঝুঁকিত

18

একটা ভোটের জন্য জামায়াত যা খুশি তাই বলছে- মহেশখালীতে সালাহউদ

19

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের

20