. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

বন্যাদুর্গত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চকরিয়া ইউনিক হাসপাতালের ত্রাণ সামগ্রী ও ঔষধ বিতরণ

চকরিয়া প্রতিনিধি


অবিরাম টানা ভারিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে লক্ষ লক্ষ ​মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এই চরম দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় বানবাসি অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় ঔষধ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে চকরিয়া ইউনিক হাসপাতাল (প্রা:) লিমিটেড এবং হাসপাতালের চিকিৎসকগন।

ভয়াবহ এ দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সমাজের বিত্তবানসহ যার যার অবস্থান থেকে মানবিকতার হাত বাড়িয়ে বন্যা দুর্গত মানুষের পাশে থাকা সবার নৈতিক দায়িত্ব। 

উপজেলার বরইতলী ইউনিয়নে বন্যা দূর্গত পানিবন্দি শত শত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইউনিক হাসপাতাল (প্রা:) লিমিটেড এবং চিকিৎসকগন নিত্য প্রয়োজনীয় চাউলসহ ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। 

উক্ত ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আকতার আহমদ, অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক ডা: মো: মাহমুদুল আমিন, শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা: ইকবাল হোসেন, বরইতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ছালেকুজ্জামান ও হাসপাতালের স্টাফবৃন্দ। ​

ইউনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আকতার আহমদ বলেন, ভয়াবহ বন্যার প্রকৃতির এই দুর্যোগ পরিস্থিতিতে চারপাশের মানুষ আজ পানিবন্ধি হয়ে চরম ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তখন ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই। সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধ থেকে ইউনিক হাসপাতালের একটি বিশেষ টিম বন্যাকবলিত এলাকার দুর্গত মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও জরুরি জীবন রক্ষাকারী ঔষুধ নিয়ে বানবাসি মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে ছুটে যান। একটু সহযোগিতাই পারে একটি পরিবারের মুখে হাসি ফোটাতে। যার যার অবস্থান ও সামর্থ্যনুযায়ী বন্যাদুর্গত বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। ইউনিক হাসপাতাল ​শুধু চিকিৎসা সেবায় নয়, যেকোনো দুর্যোগ সময়ে মানুষের সুখ-দু:খের পাশে থাকতে ইউনিক হাসপাতাল সর্বদা অঙ্গীকারাবদ্ধ বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা প্রত্যাবাসন: আন্তর্জাতিক সমর্থন জোরদারে সচেষ্ট বাংল

1

উখিয়ায় ৩ পেট্রোল পাম্পকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

2

সেন্টমার্টিনগামী পর্যটকবাহী সব জাহাজ ত্রুটিযুক্ত: ঝুঁকি নিয়ে

3

পালংখালীতে ৩ শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান

4

প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাথে মাল্টিমিডিয়া জার্নালিস্ট

5

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

6

অননুমোদিত বা মানহীন ক্লিনিক চলতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্

7

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

8

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় নারী-শিশুসহ ২৭৩ জন আটক

9

ঢেউয়ের সুরে আজানের অপেক্ষা : কক্সবাজার সৈকতে ইফতারের মিলনমেল

10

মহেশখালীতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আল

11

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামীকাল

12

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না মির্জা আব্বাস

13

উখিয়ায় বিএসটিআইয়ের লোগো লাগিয়ে অনুমোদনহীন বেকারি পণ্য

14

পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান

15

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

16

পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর

17

নির্বাচনে নাশকতা ঠেকাতে রোহিঙ্গাদের ব্যবহার রোধে কঠোর নজরদার

18

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে মিললো ৬০

19

২০২৫ সালে সড়কে প্রাণ ঝরেছে ৯১১১ জনের

20