. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Nov 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুর্নীতির কারনে আমরা বার বার পিছিয়ে পড়ছি: লুৎফুর রহমান কাজল এমপি

সঠিক পরিকল্পনা, উন্নত ব্যবস্থাপনা এবং বিনিয়োগের মাধ্যমে কক্সবাজারকে অর্থনৈতিক পর্যটন হাব হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন কক্সবাজার -৩ ( সদর, রামু, ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী কক্সবাজারের উন্নয়নে একটি কমিটি করে দিয়েছেন, এই কমিটির কাজ হবে কক্সবাজারের উন্নয়ন ও পর্যটন খাতকে এগিয়ে নেওয়া।

শুক্রবার ( ০৬ নভেম্বর ) রাত ৮টায় কক্সবাজারের একটি হোটেলে "সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশীপ" আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি বলেছেন, 'কক্সবাজারের জন্য প্রধানমন্ত্রীর আলাদা একটা টান আছে। যে কারনে তিনি অল্প সময়ে দুই বার এসেছে। কক্সবাজারকে নিয়ে সরকার প্রধানের বৃহৎ পরিকল্পনা আছে।'

তিনি বলেন, 'বর্তমানে কক্সবাজারে ৫ শতাধিকের মত হোটেল রিসোর্ট রয়েছে। প্রতি বছর হোটেল ব্যবসায় ৩ হাজার কোটি টাকার ব্যবসা হয়। যেখান থেকে প্রতি বছর ১৮০০ কোটি টাকার রাজস্ব আয় হয়। এই পর্যটন শিল্পের এখন বাঁধা হয়ে দাঁড়িয়েছে ইসিএ আইন। পর্যটন শিল্পের বিকাশ এবং স্থানীয় মানুষের ভোগান্তি দূর করতে বিতর্কিত ইসিএ আইন ও 'নো ডেভেলপমেন্ট জোন' আইন সংশোধনের কাজ করছে সরকার। এই আইন বাতিল না হলে পর্যটন খাতে অশনিসংকেত নেমে আসবে বলেও মন্তব্য করেছেন তিনি।'

তিনি আরও বলেছেন, 'বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে সাগরের কোল ঘেঁষে বড়সড় হোটেল স্থাপনা গড়ে উঠেছে। এগুলোর মাধ্যমে বিনিয়োগের পাশাপাশি শহরের সৌন্দর্য যেমন বেড়েছে তেমনি দেশগুলোর অর্থনীতির চাকাও সচল হয়েছে। কিন্তু, আমাদের দেশে কিছু করতে গেলেই বাঁধা; বিভিন্নভাবে তারা যুক্তি উপস্থাপন করে; এ কারনে কোনটা সত্য আর কোনটা মিথ্যা বুঝা মুশকিল।'

কক্সবাজারের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেছেন, 'মহেশখালী মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর হচ্ছে, যেটি হবে চট্টগ্রাম বন্দর থেকে-ও বহুগুণ বড়; এ মাসেই চালু হবে আন্তর্জাতিক বিমানবন্দর, ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালসহ আর-ও বহু বড় প্রকল্পে কাজ শুরু হবে। এসব কাজ শেষ হলে কক্সবাজার কোথায় গিয়ে পৌঁছবে? সেই ধারণা হয়তো কারো নেই। এজন্য কক্সবাজার ভালবাসতে হবে, নিজেদের অবস্থান থেকে সকলকে সচেতন হতে হবে। তাহলে একটি সুন্দর আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।'

দুর্নীতির কথা টেনে তিনি বলেন, 'বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান ও দ্রুত বর্ধমান অর্থনৈতিক সম্ভাবনাময় দেশ। জনসংখ্যার একটি বড় অংশই তরুণ, যা কর্মক্ষম ও উৎপাদনশীল শক্তির বড় উৎস। কিন্তু দুর্নীতির কারনে আমরা সামনে এগিয়ে যেতে পারছিনা। আমরা বার বার পিছিয়ে পড়ছি। এই দুর্নীতি বন্ধ হলে বাংলাদেশের সাথে কেউ পেরে উঠতে পারবে না। আমরা এখন ঠিকে আছি, সেটা হচ্ছে সামাজিক বন্ধনের মাধ্যমে।'

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় ৩০ জনকে ক্রেস্ট প্রদান করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু একটা স্নাইপারের অভাব ছিল মন্তব্য করা সেই আবু বকর ৭ দিনে

1

অভিভাবকশূন্য দুদক: নয়া কমিশন গঠনে হয়নি কমিটি

2

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

3

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ওয়াই-ফাই লাইনম্যানের মৃত্যু

4

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬

5

মুশফিককে পেছনে ফেলে দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংস হৃদয়

6

সাগর পথে মালয়েশিয়াগামী রোহিঙ্গাসহ ২৭৩জন উদ্ধার,১০দালাল আটক

7

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধ

8

আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান: এনআইডির ড

9

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিএনপি

10

সীমান্তে গুলিবিদ্ধ শিশু আফনানের মাথার খুলি ফ্রিজে

11

মেয়াদ শেষ করতে পারেননি ১০ রাষ্ট্রপতি

12

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

13

৩৯ বছর পর আসছে ২০০ কিমি গতির শক্তিশালী টাইফুন

14

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর গুলিতে আহত টেকনাফের শিক্ষার্থী চম

15

বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

16

পবিত্র শবে বরাত আজ

17

মায়ানমারে পাচারকালে সিমেন্ট ও ডিজেলসহ আটক ১৮

18

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা

19

চাকঢালায় সিএনজিতে বিশেষ কৌশলে লুকানো ২০ হাজার ইয়াবা উদ্ধার,

20