. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফে ২৪ হাজার ইয়াবাসহ র‌্যাবের হাতে এক ব্যক্তি গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি

টেকনাফে সিএনজি অটোরিকশায় করে ইয়াবার চালান নেওয়ার সময় ২৪ হাজার ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব-১৫। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় মেরিন ড্রাইভ সড়কের ইসমাইল স্টোরসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আব্দুল হোসেন (৫৩)। তিনি টেকনাফ সদর ইউনিয়নের গুদারবিল এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবার একটি চালান সিএনজি অটোরিকশায় করে পরিবহনের খবর পেয়ে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়। সকাল আটটার দিকে সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়।

র‌্যাবের দাবি, তল্লাশির সময় সিএনজি চালক আব্দুল হোসেনের শরীরের পেট ও দুই পায়ে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে মোড়ানো ছয়টি প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেটের ভেতর ১২০টি বায়ুরোধক নীল জিপার পলিব্যাগে মোট ২৪ হাজার ইয়াবা বড়ি ছিল।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল হোসেন দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করার কথা স্বীকার করেছেন।

তবে র‌্যাবের এই দাবির বিষয়ে গ্রেপ্তার ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

র‌্যাব-১৫ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা সিএনজি অটোরিকশাসহ তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাফ নদীতে স্থবিরতা ভেঙে টেকনাফ বন্দরে বাণিজ্য ফেরাতে উদ্যোগ

1

উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের পালংখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক গ

2

প্রতিবছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেওয়া হবে: মাহ

3

এমপি শাহজাহান চৌধুরীর আশ্বাসে ৯০ ঘণ্টার পর অনশন ভাঙলেন সাইফু

4

চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি নিজেকে আধুনিকায়ন করেছে: তারেক র

5

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

6

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

7

নাইক্ষ্যংছড়িতে সন্দেহজনক অগ্নিকাণ্ডে চার পরিবারের সর্বস্ব ভস

8

দক্ষিণ কলাতলীতে গলায় ফাঁস লাগানো যুবকের মরদেহ

9

পেকুয়ায় লবণ চাষিকে কুপিয়ে আহতের অভিযোগ

10

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

11

লামায় ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করলেন পার্বতী মন্ত্রী দীপেন দ

12

পেকুয়ায় ইয়াবাসহ নারী আটক

13

গর্জনিয়ায় শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতর

14

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

15

এক দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

16

রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

17

কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের মাসিক সমন্বয় সভা

18

তেল নিয়ে শঙ্কার কারণ নেই: জ্বালানিমন্ত্রী

19

রামুর গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

20