. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Nov 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাতারবাড়ী প্রকল্পের সুফল স্থানীয়দের ঘরে পৌঁছাতে পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

মহেশখালীর মাতারবাড়ীতে বাস্তবায়নাধীন মেগা প্রকল্পগুলো ঘিরে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার ভূঁইয়া।

রোববার (৮ নভেম্বর) সকালে মহেশখালীর মাতারবাড়ীতে সরকারের মেগা প্রকল্পগুলোর অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। নৌপথে মহেশখালী পৌঁছানো উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

পরিদর্শনকালে মুখ্য সচিব প্রকল্পগুলোর কাজের অগ্রগতি, বাস্তবায়ন পরিস্থিতি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ঘুরে দেখেন। পরে প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় স্থানীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ উপকূলীয় জনগোষ্ঠীর সুযোগ-সুবিধা নিশ্চিত করা, জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং প্রকল্পগুলোতে স্থানীয় যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি তুলে ধরেন।

জবাবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, স্থানীয় জনগণের উন্নয়ন ও কল্যাণকে গুরুত্ব দিয়েই সরকার প্রকল্পগুলোর পরিকল্পনা বাস্তবায়ন করছে। এসব প্রকল্পের সুফল যেন স্থানীয় বাসিন্দারা পান, তাঁদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে এবং জীবনযাত্রার মান উন্নত হয়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পরিদর্শনকালে কক্সবাজার জেলা ও মহেশখালী উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট পরিচালক এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আট

1

সরকারি হাসপাতালই মানুষের প্রধান ভরসা হোক: প্রধানমন্ত্রী

2

ওসমান হাদীর স্মরণে রাঙ্গামাটিতে আলোচনা সভা

3

নাইক্ষ্যংছড়ি সীমান্তে নতুন দুই টিওবি উদ্বোধন

4

লোহাগাড়ায় মন্দিরসংলগ্ন পুকুর থেকে তবলা বাদকের মরদেহ উদ্ধার

5

কলাতলীতে দোকান নির্মাণ সংক্রান্তে প্রকাশিত সংবাদ নিয়ে সুন্দর

6

শহরের কলাতলী থেকে ৫০ হাজার ইয়াবাসহ ২ কারবারি আটক

7

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা

8

চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

9

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণী সানুচিং তঞ্চঙ্গ্যার

10

“বিএনপি জনগণের ভোটে নির্বাচিত, তাই মানুষের প্রতি দায় আছে”- ক

11

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

12

গণভোটে অংশগ্রহণ ৬০.২৬%, ‘হ্যাঁ’ ভোটের জয়

13

আপিলে প্রার্থীতা ফিরে পেলেন সাবেক এমপি হামিদুর রহমান আযাদ

14

রামুতে মায়ের হাতে ২ মাসের শিশু জবাই : মা আটক

15

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

16

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

17

ইউনিয়ন নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠক বসছে আজ

18

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয় : ইসি আনোয়ারুল

19

উখিয়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শনে এমপি শাহজাহান চৌ

20