. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

উপকূলে ১২০ কিমি গতিতে আঘাত হেনেছে ‘মুরাসু’

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে তীব্র ঘূর্ণিঝড় ‘মুরাসু’। মঙ্গলবার ( ৩ নভেম্বর) মধ্যরাতে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার ওঙ্গোলের কাছাকাছি এলাকা দিয়ে এটি স্থলভাগ অতিক্রম শুরু করে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।


আবহাওয়া দপ্তরের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ৩ নভেম্বর রাত ১টার দিকে ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়। এর প্রভাবে টানা ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইছে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যটির একাধিক স্থানে প্রবল বর্ষণ শুরু হয়েছে।

রাত ১টা ৩০ মিনিটের বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড়টি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে অবস্থান করছিল। এটি ওঙ্গোল থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কাভালি থেকে ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং বাপাতলা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

আইএমডি জানায়, নেলোর ও নরসাপুরের মধ্যবর্তী ওঙ্গোলের কাছাকাছি এলাকা দিয়ে ঝড়টি উপকূল অতিক্রম করতে পারে। সকাল পর্যন্ত উপকূলে ও উপকূলের কাছাকাছি এলাকায় ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বহাল থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী ১২ ঘণ্টা জুড়ে দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

এ ছাড়া বুধবার সকাল পর্যন্ত জোয়ারের স্বাভাবিক উচ্চতার চেয়ে ১ থেকে ১.৫ মিটার উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। এতে দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এর মধ্যে বাপাতলা, কৃষ্ণা ও প্রকাশম জেলায় সবচেয়ে বেশি জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আইএমডি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাতলীতে দোকান নির্মাণ সংক্রান্তে প্রকাশিত সংবাদ নিয়ে সুন্দর

1

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয় : ইসি আনোয়ারুল

2

কক্সবাজার কেন্দ্রিক স্পোর্টস ট্যুরিজম গড়ে তোলা হবে: ক্রীড়া প

3

পাহাড়ি ঢলের তোড়ে পেকুয়ায় ধসে গেল কেরনছড়ি কালভার্ট

4

চায়না ইস্টার্নের ফ্লাইটে পাওয়ার ব্যাংকে আগুন, যাত্রীদের মাঝ

5

নিজেদের উপকূলে হামলা হলে পারস্য উপসাগরে মাইন স্থাপনের হুমকি

6

টেকনাফের কলেজ শিক্ষক শামসুল আলম হত্যা: ১২ বছরেও শেষ হয়নি বি

7

দ্রুত চুক্তির শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম

8

ডিবি কার্যালয়ে শিরীন শারমিন, দুপুরে তোলা হবে আদালতে

9

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদ চায় রাশিয়া

10

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, তিন মাসের কারাদণ্ড

11

গুমের বিচারের পথ খুলল, সংসদে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী পাস

12

বাঁশখালীর উন্নয়নে কোনো বৈষম্য হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

13

সুস্পষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হচ্ছে, বৃষ্টিপাতের সম্ভাবনা

14

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত

15

কক্সবাজারে এপেক্স ক্লাব অব বাংলাদেশের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

16

ইনকিলাব মঞ্চের দাবির সাথে এনসিপির সংহতি প্রকাশ

17

রাষ্ট্রপতি পদে কর্নেল অলির মনোনয়নপত্র দাখিল

18

উখিয়ার কুতুপালং বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে তিন দ

19

“গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার” শীর্ষক আলোচনা সভা ও সাংস্

20