. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

অটোরিকশা থেকে ২ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফে মাদকবিরোধী অভিযানে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম–১৮ থেকে প্রায় দেড় কিলোমিটার উত্তরে বাংলাদেশের অভ্যন্তরে মনিরঘোনা এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ১১টার দিকে একটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেলে করে ইয়াবা বহন করা হচ্ছে, এমন সন্দেহে টহল দল চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা যান দুটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে সিএনজি ও মোটরসাইকেল তল্লাশি করে সিএনজির ভেতরে প্লাস্টিকের বস্তায় স্কচটেপ দিয়ে মোড়ানো খাকি রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, পলাতক ব্যক্তিদের ধরতে ওই এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও রাতের অন্ধকারে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”

তিনি আরও বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেশকারপাড়ার ওমর ফারুক হত্যা মামলার প্রধান আসামি চাঁদ আটক

1

গুমের বিচারের পথ খুলল, সংসদে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী পাস

2

কক্সবাজারের চকরিয়ায় বাস-জিপের সংঘর্ষে নিহত ৪

3

দেশে ফিরলেন আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলে

4

অস্থিরতা সৃষ্টিতে বিদেশ থেকে উঁকিঝুঁকি দেন হাসিনা

5

নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি জেলে আহত

6

এ+ পাওয়া শিক্ষার্থীসহ উত্তীর্ণদের সংবর্ধনা দিল নুরুল আবরার ফ

7

সমুদ্রসৈকতের পথশিশুদের মুখে হাসি, নতুন পোশাক পেল ৩৫ শিশু

8

শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে: শ্রমমন্ত্রী

9

মহেশখালীতে অনলাইন জুয়ার অভিযোগে দুই তরুণ গ্রেপ্তার

10

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

11

রানওয়েতে প্লেন ও ট্রাকের সংঘর্ষে দুই পাইলট নিহত

12

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে আইওএমের নারী প্রকৌশ

13

শিবিরের নবনির্বাচিত সভাপতি-সেক্রেটারিকে নিয়ে জামায়াত আমিরের

14

মায়ানমারে ডিজেল ও সিমেন্ট পাচারকালে বোটসহ আটক ১১

15

সাগর পথে মালয়েশিয়াগামী রোহিঙ্গাসহ ২৭৩জন উদ্ধার,১০দালাল আটক

16

নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ১

17

জুলাই বিপ্লব আন্তর্জাতিক সম্মেলন: বিচার ও রাষ্ট্র সংস্কারের

18

টেকনাফের আলোচিত জাফর চেয়ারম্যানকে দেখা গেল চট্টগ্রামের একটি

19

উখিয়ায় ধুয়ে মুছে পরিষ্কার করা হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়

20