. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Feb 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজার-০২: মহেশখালী-কুতুবদিয়ায় ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি

দুটি দ্বীপ উপজেলা (মহেশখালী-কুতুবদিয়া) নিয়ে গঠিত কক্সবাজার-২ সংসদীয় আসন। এ আসনটিকে ঘিরে চলছে ব্যাপক নির্বাচনী আলোচনা ও রাজনৈতিক হিসাব-নিকাশ। মাঠে সক্রিয় প্রার্থীদের প্রচার-প্রচারণা এবং সমর্থকদের তৎপরতায় মহেশখালী ও কুতুবদিয়ায় নির্বাচনী আমেজ স্পষ্ট হয়ে উঠেছে।

কক্সবাজার-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৭ হাজার ৮৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ৬ হাজার ৪৫৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৮১ হাজার ৩৯৮ জন। তৃতীয় লিঙ্গের কোনো ভোটার নেই।

কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য মতে,এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১২৪টি। এর মধ্যে ৫৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। উপজেলা ভিত্তিক তথ্য অনুযায়ী, মহেশখালী উপজেলার ৮৬টি কেন্দ্রের ২৭টি এবং কুতুবদিয়া উপজেলার ৩৮টি কেন্দ্রের ৩২টি ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত হয়েছে।

এ আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে নির্বাচনী লড়াইয়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর মনোনীত দুই প্রার্থী। কক্সবাজার-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মাঠে আছেন আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ। অন্যদিকে জামায়াতে ইসলামীর মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ড. এ এইচএম হামিদুর রহমান আজাদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

1

জাদুঘর থেকে সীমান্ত হত্যা ও ফেলানীর স্মৃতি সরিয়ে ফেলার অভিযো

2

দেশে খাদ্য সংকটের সম্ভাবনা নেই: আলী ইমাম

3

কক্সবাজার জেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল চিকিৎসা সেবা কার

4

দূরত্ব ঘুচছে : এক ছাতার নিচে আসছে শিক্ষার দুই মন্ত্রণালয়

5

ইনকিলাব মঞ্চের দাবির সাথে এনসিপির সংহতি প্রকাশ

6

উখিয়া কোর্টবাজারে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: ৪ প্র

7

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নিউইয়র্কে স্মারক সংবর্ধনা

8

রামুর টমটম চালক জিহাদ হত্যার প্রধান আসামি ‘টিকটকার’ আঁখি গ্র

9

রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

10

ঢাকার প‌থে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী, যোগ দে‌বেন শপথ অনুষ

11

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

12

কক্সবাজার আসছেন তারেক রহমান

13

সুগন্ধা থেকে কলাতলী পর্যন্ত সৈকত পরিচ্ছন্নতায় মাসব্যাপী কর্ম

14

সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বা

15

টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ৫৩ বস্তা সারসহ নৌকা জব্দ

16

হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

17

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

18

ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

19

তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান

20