. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহেশখালীতে সিএনজির চাপায় পা বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশু আয়েশা মারা গেছে

মহেশখালীতে বেপরোয়া সিএনজির চাপায় আয়েশা সিদ্দিকা (৬) নামের এক কন্যা শিশুর পা বিচ্ছিন্ন হয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনা পরবর্তী মৃত্যুর বিষয়টি টিটিএনকে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম।

বুধবার (১৮ মার্চ) সকাল ৯ টায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চিকনিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা স্থানীয় দিনমজুর নুরুল হকের কন্যা।

ইউপি সদস্য আব্দুস সালাম জানান, প্রত্যক্ষদর্শীর তথ্যমতে সকালে শিশুটি বাজারে যাওয়ার উদ্দেশ্যে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় বেপরোয়া সিএনজি শিশুটিকে ধাক্কা দেয়। এসময় শিশুটি রাস্তায় ছিটকে পড়লে তার এক পা সিএনজির চাকায় পিষ্ট হয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

স্থানীয় মোস্তফা কাদের জানান, মহেশখালীতে প্রতিনিয়ত বেপরোয়া সিএনজি, ডাম্পার ও টমটমের চাকায় পিষ্ট হয়ে শিশু থেকে শুরু করে অনেক মানুষ নিহত, আহত এবং পঙ্গুত্ব বরণ করছেন। কিন্তু স্থানীয় প্রশাসন এসব লাইসেন্সবিহীন, মাদকাসক্ত ও অপ্রাপ্তবয়স্ক চালকদের বিরুদ্ধে কোনো কার্যকারী আইনগত ব্যবস্থা নেয় না। ফলে প্রতিনিয়ত এই সড়ক দুর্ঘটনার মাত্রা বেড়ে চলেছে।

দুর্ঘটনার বিষয়ে সায়েদ উদ্দিন নামের এক তরুণ বলেন, ‘কিছুদিন আগে মহেশখালীর এসিল্যান্ড প্রধান সড়কের স্পীড ব্রেকার (গতিরোধক) সরিয়ে ফেলেছেন ফায়ারসার্ভিসের গাড়িসহ দ্রুত যান বিভিন্ন ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে না পারার কারণে। স্পীড ব্রেকার সরিয়ে ফেলা তো সমাধান নয়, সমাধান হলো স্পীড ব্রেকার সরানোর পাশাপাশি বেপরোয়া চালকদের নিয়ন্ত্রণে আনা। তাদের প্রশিক্ষণ এবং চালক লাইসেন্স যাচাই করা।

স্থানীয় আরেক তরুণ তারেক হাসান বলেন, মহেশখালী প্রশাসন সড়কের টোকেন বাণিজ্যের মাসোহারার কাছে জিম্মি। তারা সড়কের মাফিয়াদের সুবিধার দিক টা দেখেন, সাধারণ জনগণের ভোগান্তির দিকটা দেখেন না। মহেশখালী সড়কের চালকরা নিজেদের ইচ্ছে মত ভাড়া আদায় করছেন, বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মানুষ মারছেন কিন্তু তাদেরকে আইনের আওতায় আনা হয় না।

মহেশখালী সড়কে নিয়ম শৃঙ্খলা না থাকার ফলে প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিমত জনসাধারণের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুতুবদিয়ায় হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, চার পুলিশ সদ

1

প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী

2

বান্দরবানে ৪৩ পর্যটক নিয়ে খাদে পড়ল বাস

3

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

4

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট

5

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

6

পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল শুরু হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

7

শহর থেকে ময়লার ভাগাড় ও ডাম্পিং স্টেশন স্থানান্তরের দাবিতে মা

8

ওমরাহ শেষে মাকে আনতে গিয়ে সড়কে প্রাণ গেল কিশোরের, আহত ৩

9

টেকনাফে বিদেশি অস্ত্র উদ্ধার, ৩২৭ গুলিসহ রোহিঙ্গা নারী আটক

10

কক্সবাজার কেন্দ্রিক স্পোর্টস ট্যুরিজম গড়ে তোলা হবে: ক্রীড়া প

11

অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

12

কক্সবাজারে আন্তর্জাতিক নারী দিবস পালিত

13

উত্তাল সাগরে চার দিনে তিন ট্রলারডুবি, নিখোঁজ ১৩ জেলে

14

টেকনাফের আলোচিত সুমাইয়া হত্যা মামলায় কালাবাশি গ্রেপ্তার : কা

15

গণভোটে অংশগ্রহণ ৬০.২৬%, ‘হ্যাঁ’ ভোটের জয়

16

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সব দপ্তরে সৌরবিদ্যুৎ চালু করা হবে

17

পেকুয়ায় বালুর ব্যবসা নিয়ে বিতর্ক, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ন

18

টেকনাফে এসিল্যান্ড ও কানুনগো নেই, ব্যাহত ভূমিসেবা

19

হোয়াইক্যংয়ে প্রাইভেটকারের বাম্পারে লুকানো ১ লাখ ৬ হাজার ইয়াব

20