. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

চকরিয়ায় মাতামুহুরী নদীর চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি

চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। এ সময় সঙ্গে থাকা আরও দুই কিশোরী সাঁতরে তীরে উঠে প্রাণে বেঁচে যায়। আকস্মিক এ ঘটনায় নদীতীরবর্তী দুটি পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

সোমবার (৯ মার্চ) বিকেল তিনটার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা মৌলভীর চর গ্রামসংলগ্ন বেড়িবাঁধের পাশে মাতামুহুরী নদীতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই কিশোরী হলো মৌলভীর চর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে মায়মুনা আক্তার (১৩) এবং আবদুর রহিমের মেয়ে ইফসা মণি (১১)।

চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম বলেন, বিকেলে স্থানীয় সমবয়সী কয়েকজন কিশোরী একসঙ্গে মাতামুহুরী নদীতে গোসল করতে যায়। এ সময় মৌলভীর চর এলাকার নদীর ঘাট থেকে কিছুটা সামনে এগোতেই তারা হঠাৎ তলিয়ে যায়। এর মধ্যে দুই কিশোরী সাঁতরে তীরে উঠতে পারলেও মায়মুনা ও ইফসা নিখোঁজ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদীতে নামেন। সেখানে গিয়ে তিনি দেখতে পান নদীর ভেতরে গভীর গর্তের মতো অংশে চোরাবালির সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই স্থানেই দুই কিশোরী তলিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, গত এক মাসের বেশি সময় ধরে প্রভাবশালী একটি চক্র হালকাকারা মৌলভীর চর এলাকায় শক্তিশালী ড্রেজার বসিয়ে মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। তাদের দাবি, ড্রেজার দিয়ে বালু তোলার কারণে নদীতে গভীর গর্তের সৃষ্টি হয়েছে এবং সেখানেই চোরাবালির মতো পরিস্থিতি তৈরি হওয়ায় দুই কিশোরীর মৃত্যু হয়েছে।

চকরিয়া থানার অপারেশন কর্মকর্তা ফরিদ উদ্দিন বলেন, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে বাস–সিএনজি মুখোমুখি সংঘ’র্ষে শি’শু’র মৃ’ত্যু, আ’হত ৪

1

গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১৩ জেলেকে উদ্ধার করল কোস্ট গার

2

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

3

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

4

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

5

ঢেউয়ের সুরে আজানের অপেক্ষা : কক্সবাজার সৈকতে ইফতারের মিলনমেল

6

রাজধানীর কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

7

২৪-এর শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান:

8

কক্সবাজার সহ ৫ জেলায় ভূমিধসের সতর্কতা জারি

9

কক্সবাজার পৌর এবি পার্টির বিক্ষোভ, নির্বাচনে লেভেল প্লেয়িং ফ

10

রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

11

গুলশানে আ.লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২

12

কক্সবাজার উপকূলে ঝড়ের শঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত

13

১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

14

১২ মে সংরক্ষিত নারী আসনে ভোট, তফসিল ৮ এপ্রিল

15

রামুতে ডাম্পারের ধাক্কা দুই কন্যাশিশুর মৃত্যু

16

কক্সবাজারে খালেদা জিয়ার শেষ সফর ছিলো ২০১৭ সালে

17

উখিয়ায় বিএসটিআইয়ের লোগো লাগিয়ে অনুমোদনহীন বেকারি পণ্য

18

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

19

সৈকতে টর্নেডোর তাণ্ডব, ভাঙল অর্ধশতাধিক চেয়ার-ছাতা

20