. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টা থেকে অধিবেশন শুরু হবে। এবারের অধিবেশনে সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বুধবার (২৬ আগস্ট) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়ামাত্রই সংশ্লিষ্ট সংসদীয় কমিটিগুলো চূড়ান্ত করা হবে। অধিবেশনটি ৫, ৭ অথবা ১০ দিনের সংক্ষিপ্ত অধিবেশন হতে পারে। তবে প্রয়োজন হলে এর মেয়াদ বাড়ানো হবে।

চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, তৃতীয় অধিবেশনে প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হতে পারে। এর মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম এবং মানবাধিকার সুরক্ষাসংক্রান্ত বিল উল্লেখযোগ্য। পাশাপাশি চলমান বিদ্যুৎ-গ্যাস ও সার সংকটের মতো বিষয় নিয়ে সংসদে আলোচনা হতে পারে।

এদিকে অধিবেশন ঘিরে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে প্রশাসন। অধিবেশন চলাকালে সবাইকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা কোনও ধরনের বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

চিফ হুইপের আশা, তৃতীয় অধিবেশনের মধ্য দিয়ে সংসদীয় কার্যক্রম আরও গতিশীল হবে। গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন, সংসদীয় কমিটির কার্যকারিতা বৃদ্ধি এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে জাতীয় সংসদ আরও কার্যকর ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের পাশে ১১ বিজিবি

1

রামু থেকে অটোরিকশা ভাড়া করে ছিনতাই : রক্তাক্ত অবস্থায় চালককে

2

বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

3

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

4

পেকুয়া বিএনপি নেতা রুবেলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

5

বন্যা কবলিত এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

6

দুর্ঘটনার কবলে জাহাজ, দেশি-বিদেশি ৪৪ পর্যটক উদ্ধার

7

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রচেষ্টায় আন্তর্জাতিক সম্প্রদায়কে

8

টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ইয়াবা উ

9

উখিয়া-টেকনাফে জুলুমের অবসান ঘটবে: নুর আহাম্মদ আনোয়ারী

10

নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক শান্তি দিবসে শান্তি র‌্যালি ও আলো

11

বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে বিকেএসপিতে, ফিরলেন নিথর দেহে

12

পেকুয়া-কুতুবদিয়ায় দ্রুত সংস্কার হবে বেড়িবাঁধ-স্লুইসগেট: পানি

13

উখিয়ায় অপহরণচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান: ৩ ভুক্তভোগী উদ্

14

শপিংমলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার জর

15

লঘুচাপের প্রভাবে তিন দিন ঝড়–বজ্রবৃষ্টির শঙ্কা, বাড়তে পারে তা

16

ভোগান্তির অবসান, আলোর মুখে পেকুয়ার নোয়াখালী সেতু

17

হোয়াইক্যংয়ে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

18

টেকনাফ সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

19

প্রেসক্লাবে জুলাই শহীদ স্মৃতি শীর্ষক চিত্র প্রদর্শনী

20