. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Feb 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির ৩ সদস্য আটক

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ির আমতলী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আরাকান আর্মির তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা ঘুমধুম ইউনিয়নের আমতলী সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তিনজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্য বলে পরিচয় দেয়। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, সোমবার সন্ধ্যায় ঘুমধুম ইউনিয়নের আমতলী সীমান্ত এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে বলে শুনেছি। এ বিষয়ে বিস্তারিত তথ্য বিজিবি জানাতে পারবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমতলী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়েছে। পরে তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে বিজিবি।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, সীমান্ত এলাকা থেকে আটক তিনজনকে বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ রোধে টহল কার্যক্রম আরও বাড়ানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকসুর ৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই

1

শপিংমলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার জর

2

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি এব

3

এনসিপির ভিত্তি অনেক মজবুত: নাহিদ ইসলাম

4

পাড়া-মহল্লায় মাদকের অভিযোগ, মোবাইলে জুয়ার ফাঁদে উদ্বেগ পেকুয়

5

ঘুমধুমে মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার

6

অপরাধের মূলে মাদক-জুয়া, ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিক

7

নাইক্ষ্যংছড়ি থেকে গর্জনিয়ার কৃষককে অপহরণ : পরিবারে উদ্বেগ-উৎ

8

একে অপরকে পারমাণবিক স্থাপনার তথ্য দিলো ভারত-পাকিস্তান

9

পেকুয়ায় বোটে ওঠার সময় সাগরে পড়ে যুবক নিখোঁজ: তিন ঘন্টাও হয়নি

10

হোয়াইক্যংয়ে ইউনিয়ন বিভক্তির সভায় হামলা-ভাঙচুর

11

র‍্যাঙ্কিংয়ে সবার নিচে বিপিএল

12

বন্যার ক্ষত না শুকাতেই পাহাড়ি ছড়ায় বালু তোলার হিড়িক, বাড়ছে ন

13

কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যকটের মৃত্যু

14

ঘুমধুম সীমান্তে চোরাচালান, বিজিবির হাতে মিয়ানমারের নাগরিকসহ

15

গভীর সমুদ্রে মৃত্যুঝুঁকি, জীবিত উদ্ধার ১৯ জেলে

16

রামুতে টমটমের চালকের আসনে মিলল চালকের মরদেহ

17

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার

18

কক্সবাজারের আকাশে দেখা গেলো রমজানের চাঁদ : রোজা শুরু বৃহস্পত

19

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

20