. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Apr 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ওমরাহ শেষে মাকে আনতে গিয়ে সড়কে প্রাণ গেল কিশোরের, আহত ৩

পবিত্র ওমরাহ পালন শেষে মাকে ঘরে ফেরানোর আনন্দযাত্রা মুহূর্তেই রূপ নিয়েছে শোকের মাতমে। চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ওবাইদুল (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া ও লোহাগাড়া উপজেলার সীমান্তবর্তী জাঙ্গালীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওবাইদুল কক্সবাজার জেলার ঈদগাহ উপজেলার ইদগড় এলাকার বাসিন্দা শামসুল আলমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে ওমরাহ পালন শেষে দেশে ফেরা এক নারীকে নিয়ে পরিবারের সদস্যরা প্রাইভেটকারে করে ঈদগাহে ফিরছিলেন। গাড়িতে ওই নারীর ছেলে-মেয়ে, মেয়ের জামাতা এবং পরিবারের আরও কয়েকজন সদস্য ছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনকে ফিরে পাওয়ার আনন্দে ভরা সেই যাত্রা জাঙ্গালীয়া এলাকায় পৌঁছালে আচমকাই থেমে যায়।

গাড়িতে থাকা আহত ইব্রাহিম জানান, বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে তাদের প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক দফা উল্টে সড়কের পাশের জমিতে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওবাইদুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের পর বৃহত্তর কর্মসূচি জামায়াত-এনসিপির!

1

বিকেএসপিতে ইয়াসেরের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি

2

গর্জনিয়ায় মাদক, জুয়া, অস্ত্র ও চোরাচালানবিরোধী র‌্যালি-সমাবে

3

শহরের কলাতলী থেকে ৫০ হাজার ইয়াবাসহ ২ কারবারি আটক

4

রোহিঙ্গা ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রেড ক্রি

5

টেকনাফে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার: জরিমানা

6

গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১৩ জেলেকে উদ্ধার করল কোস্ট গার

7

চকরিয়ায় ১,৫০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ, ৭০০ জনকে চিকিৎসা

8

জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবারের নির্বাচন: চকরিয়ায় ম

9

টেকনাফের ২ টি রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফা

10

রোববার থেকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

11

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

12

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

13

‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সমাপনীতে খুদে ক্রীড়াবিদদের সঙ্গে প্

14

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

15

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

16

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় নারী-শিশুসহ ২৭৩ জন আটক

17

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চার দিনের কর্মসূচি শিবিরের

18

মহেশখালীতে ৭৫ কোটি টাকার জাল জব্দ কোস্টগার্ডের

19

বিএমচরে দাঁড়িপাল্লার সমর্থনে জামায়াতের নির্বাচনী পথসভা

20