. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

এক টুকরো ভাঙা সড়কে থমকে হাজারো মানুষের জীবন, দ্রুত সংস্কারের দাবি

পেকুয়া প্রতিনিধি

বন্যার পানি নেমে গেছে। কিন্তু রেখে গেছে ভাঙা সড়ক, অনিশ্চয়তা আর প্রতিদিনের দুর্ভোগ। কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ডালারমুখ এলাকায় বন্যায় ভেঙে যাওয়া একটি সড়কের কারণে কয়েক হাজার মানুষ এখন চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন।

স্থানীয়দের মতে, এটি শুধু একটি সড়ক নয়; আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের প্রধান পথ। প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন প্রায় দুই থেকে তিন হাজার মানুষ। স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, রোগী সবার চলাচল এখন ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য হয়ে উঠেছে।

সরেজমিনে দেখা যায়, সম্প্রতি টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়কটির একটি বড় অংশ ভেঙে গেছে। ফলে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। অনেকেই বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করছেন, আবার কেউ কেউ ঝুঁকি নিয়েই ভাঙা অংশ পার হচ্ছেন।

স্থানীয় বাসিন্দা জাকের হোসেন বলেন, “এই সড়কটি ডালারমুখ এলাকার মানুষের জীবনরেখা। প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে। সড়কটি ভেঙে যাওয়ায় আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সংস্কার করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।”

টৈটং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাব উদ্দিন বলেন, “বন্যায় সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় শিক্ষার্থী, পথচারী, কৃষক সবাই সমস্যায় পড়েছেন। রোগী হাসপাতালে নেওয়া, নিত্যপণ্য পরিবহন কিংবা সাধারণ যাতায়াত সবকিছুই এখন কষ্টসাধ্য হয়ে পড়েছে।”

তিনি দ্রুত সড়কটি সংস্কারে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতাও প্রত্যাশা করেন।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার না হলে বর্ষার বাকি সময় দুর্ভোগ আরও বাড়বে। তাদের দাবি, দীর্ঘমেয়াদি সমাধানের জন্য টেকসইভাবে সড়কটি পুনর্নির্মাণ করা হোক, যাতে ভবিষ্যতে একই ধরনের দুর্যোগে আবারও যোগাযোগ বিচ্ছিন্ন না হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহপরীরদ্বীপে সাগরে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ

1

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

2

আলীকদমে পাহাড়ি ঢলের বন্যায় কৃষক সর্বস্বান্ত, ক্ষতির পরিমাণ ক

3

ওমরাহ শেষে মাকে আনতে গিয়ে সড়কে প্রাণ গেল কিশোরের, আহত ৩

4

এখন প্রচার চালালে প্রার্থিতা বাতিল, সভা-সমাবেশ নিষিদ্ধ শনিবা

5

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ২১৫ ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উ

6

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

7

উখিয়ায় স্বামীর লাথিতে গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

8

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

9

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নিউইয়র্কে স্মারক সংবর্ধনা

10

পেকুয়া বিএনপি নেতা রুবেলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

11

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার

12

চকরিয়ায় পাহাড়ধসে দুই ভাই-বোনের মৃত্যু

13

জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

14

ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর

15

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

16

ছুটির দিনেও অফিসে প্রধানমন্ত্রী

17

পেকুয়ায় ইয়াবাসহ নারী আটক

18

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ : চার যুবকের যাবজ্জীবন

19

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির ৩

20