. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

নভেম্বরে ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দল

বর্তমান সরকার ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় বাস্তবায়নে অনাগ্রহ দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এর প্রতিবাদে ও জনগণের দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের ব্যানারে রোডমার্চসহ আগামী নভেম্বরে ঢাকায় মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে বলে জানান তিনি।

শনিবার (১৫ আগস্ট) নীলফামারীর সৈয়দপুরে রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী (১৩-১৫ আগস্ট) জেলা ও মহানগর দায়িত্বশীল শিক্ষাশিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঘোষিত কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, এসব কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে ১১ দলের সমন্বয়ে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে।

তিনি আরও বলেন, সংগঠন পরিচালনা ও দেশের সংকট মোকাবিলায় জামায়াতকে বাহ্যিক ও অভ্যন্তরীণ নানা প্রতিকূলতা পেরিয়ে এগোতে হচ্ছে। এ ক্ষেত্রে দায়িত্বশীলদের গঠনমূলক ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। সর্বাগ্রে সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি জ্ঞান ও প্রজ্ঞায় নিজেদের সমৃদ্ধ করতে হবে। আদর্শিক চর্চা ও উত্তম আচরণের মাধ্যমে মানুষের কাছে নেতৃত্বের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, অনলাইন মাধ্যমে সতর্কতা অবলম্বন করতে হবে। মানুষের সমস্যা উপলব্ধি করে জনকল্যাণকে অগ্রাধিকার দিতে হবে এবং যেকোনো মতপার্থক্য মোকাবিলায় সহনশীলতা ও প্রজ্ঞার পরিচয় দিতে হবে। একই সঙ্গে পরিবার সুরক্ষা ও সঠিক গঠনের প্রতিও নজর দেওয়া প্রয়োজন।

রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শিক্ষাশিবিরে বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক শিবির সভাপতি মো. দেলোয়ার হোসেন।

তিন দিনব্যাপী এই শিক্ষাশিবিরে কুরআন-হাদিস অনুশীলন, পাঠ্যবই আলোচনা এবং গ্রুপ ভিত্তিক বিষয়ভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও অঞ্চল টিম সদস্য ফকীহ মাওলানা আব্দুল হাকিম। নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপির নেতৃত্বে স্থানীয় জেলা সংগঠন এই শিক্ষাশিবিরের ব্যবস্থাপনায় ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী

1

উঠে গেলো সৈকতের বালিয়াড়ীর দোকান: পুনর্বাসনের আকুতি ক্ষুদ্র ব

2

শহরের কলাতলী থেকে ৫০ হাজার ইয়াবাসহ ২ কারবারি আটক

3

লামায় ২০ নারীর হাতে সেলাই মেশিন, সঙ্গে ফলদ চারা

4

সালাহউদ্দিন আহমদকে গণঅধিকার প্রার্থীর সমর্থন, প্রার্থীতা প্র

5

পাড়া-মহল্লায় মাদকের অভিযোগ, মোবাইলে জুয়ার ফাঁদে উদ্বেগ পেকুয়

6

পালংখালীতে ৩ শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান

7

আগামীকাল মহেশখালী ও চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী

8

কক্সবাজারে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ১১৯

9

উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিলেন কিম

10

ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের

11

একনেকে ১২ প্রকল্প অনুমোদন, কক্সবাজারের রোহিঙ্গা-প্রভাবিত এলা

12

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

13

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

14

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

15

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

16

অন্যায়কারীদের তালিকা হচ্ছে, ঈদের পর অভিযান: রামুতে এমপি কাজল

17

সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

18

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানালেন নেতা

19

রামুতে চতুর্থ শ্রেণির ছাত্রী ধ'র্ষণ, অভিযুক্ত শিক্ষকের বিরুদ

20