. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৩ ফুটের অজগর উদ্ধার, বনে অবমুক্ত

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বেড়া থেকে ১৩ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে অজগরটিকে টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্যের দমদমিয়া এলাকার বেতবাগানের কাছে অবমুক্ত করেছে বন বিভাগ।

আজ বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ক্যাম্পের এপিবিএন পুলিশের ব্যারাকসংলগ্ন কাঁটাতারের বেড়ার পাশে অজগরটি দেখতে পান দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। পরে তাঁরা বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন।

টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশীদ বলেন, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৩ ফুট এবং ওজন কমপক্ষে ১০ কেজি। সাপটি সুস্থ অবস্থায় ছিল।

তিনি বলেন, অজগরটি উদ্ধারের পর নিরাপদে টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্যের দমদমিয়া এলাকার বেতবাগানসংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, পাহাড় ও বনাঞ্চলসংলগ্ন এলাকায় বন্যপ্রাণীর বিচরণ স্বাভাবিক ঘটনা। লোকালয়ে বন্যপ্রাণী দেখা গেলে সেগুলো না ধরে বন বিভাগকে খবর দেওয়ার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশখালীতে বিপুল পরিমাণ অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আট

1

উখিয়া-টেকনাফে জুলুমের অবসান ঘটবে: নুর আহাম্মদ আনোয়ারী

2

বঙ্গোপসাগরে লঘুচাপ, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা

3

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

4

অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকারে ঈদগাঁও অনলা

5

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

6

ভারতে ওসমান হাদি হত্যার প্রধান আসামিসহ ২ জন আটক : আইএসপিআর

7

কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজ চলাকালে দুর্ঘটনা: শহরে বিদ

8

কক্সবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

9

আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন

10

তারেক রহমানের মহেশখালী সফর ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি

11

সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে ম

12

জুলাই বিপ্লব আন্তর্জাতিক সম্মেলন: বিচার ও রাষ্ট্র সংস্কারের

13

পেকুয়ায় পৃথক দুই অগ্নিকাণ্ডে সাত পরিবারের ঘর পুড়ে ছাই

14

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদ

15

হোয়াইক্যংয়ে ইউনিয়ন বিভক্তির সভায় হামলা-ভাঙচুর

16

একরামুল হত্যা: সাবেক এমপি বদি ও ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ট

17

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে আইওএমের নারী প্রকৌশ

18

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেয়ার নির্দেশ, নির্বাচ

19

কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমদ

20