. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সমাপনীতে খুদে ক্রীড়াবিদদের সঙ্গে প্রধানমন্ত্রী

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্যায়ের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেলে ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ স্লোগান নিয়ে গত ২ মে শুরু হওয়া এ প্রতিযোগিতার এবারের প্রতিপাদ্য ছিল—‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’।

অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী আর্মি স্টেডিয়ামের মাঠ প্রদক্ষিণ করেন। এ সময় গ্যালারিতে থাকা শিশু-কিশোরদের অভিবাদনের জবাব দেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় ও হাত মেলান। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে স্কুলশিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

পরে প্রধানমন্ত্রী খুদে ক্রীড়াবিদদের বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালিকা ও বালকদের ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা মাঠে বসে উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ ছাড়া স্কুলশিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ ডিসপ্লেও উপভোগ করেন তিনি।

আয়োজকেরা জানান, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে আঞ্চলিক পর্বের উদ্বোধনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর প্রথম আসরের কার্যক্রম শুরু হয়। এরপর দেশের বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়।

পরবর্তী সময়ে প্রতিভা বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এবারের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রা শুরু: কক্সবাজার স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, ট্রেনে

1

চট্টগ্রামকে আধুনিক নগরী গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান সিডিএ চ

2

ছুটির দিনেও অফিসে প্রধানমন্ত্রী

3

স্থানীয় সরকার আইনে এককভাবে নির্বাচনের সুযোগ নেই: স্বরাষ্ট্রম

4

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের পাশে ‘আমরা মহেশখালীবাসী’

5

উখিয়া কোর্টবাজারে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: ৪ প্র

6

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

7

একটা ভোটের জন্য জামায়াত যা খুশি তাই বলছে- মহেশখালীতে সালাহউদ

8

পেকুয়ায় বালুর ব্যবসা নিয়ে বিতর্ক, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ন

9

বিকেএসপিতে ইয়াসেরের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি

10

মহেশখালীর সাতদিনব্যাপী আদিনাথ মেলা শুরু আগামীকাল থেকে

11

ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদ

12

৩৯ বছর পর আসছে ২০০ কিমি গতির শক্তিশালী টাইফুন

13

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

14

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে আইওএমের নারী প্রকৌশ

15

আগের নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন হবে: সিইসি

16

শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি

17

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

18

নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না—রাষ্ট্রদূত ব্রেন্ট

19

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

20