. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

উখিয়ায় স্বামীর লাথিতে গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

কক্সবাজারের উখিয়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে আনোয়ারা বেগম (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেলে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত আনোয়ারা বেগম উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া এলাকার আব্দু মজিদের মেয়ে। অভিযুক্ত স্বামী মো. জলিল (৩৫) উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া বাদামতলী এলাকার লাল মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর দুইটার দিকে জালিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর নিদানিয়া এলাকায় বাজারের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে স্বামী মো. জলিল স্ত্রী আনোয়ারা বেগমকে সজোরে লাথি মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে সোনারপাড়া বাজারের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। বিকেল আনুমানিক ৪টা ২৭ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিদার জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইয়াবা নয়- ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কক্সবাজারকে তুলে ধরতে হবে’-

1

রামুতে স্ত্রীর হাতে স্বামী খুন, দাম্পত্যকলহ নাকি পরকীয়া?

2

কক্সবাজারের চারটি আসনে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

3

দূরত্ব ঘুচছে : এক ছাতার নিচে আসছে শিক্ষার দুই মন্ত্রণালয়

4

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব

5

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ ৩২৯টি ভোটকেন্দ্র: ঝুঁকিতে দ্বীপ ও সীমা

6

গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, গ্রিল কেটে ঢুকে লুট;

7

বাবাসহ ইরানের সকল শহীদের রক্তের প্রতিশোধ নেবোই: সুপ্রিম লিডা

8

রাজধানীর কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

9

বদলে যাওয়া ক্যাম্পাস

10

কক্সবাজার সহ ৫ জেলায় ভূমিধসের সতর্কতা জারি

11

রাষ্ট্রপতি পদে কর্নেল অলির মনোনয়নপত্র দাখিল

12

খালেদা জিয়ার মৃত্যুতে পেকুয়া প্রেস ক্লাবের শোক

13

টেকনাফে ৪ বছরের সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি গ্রেপ্তার

14

বাঁশখালীর উন্নয়নে কোনো বৈষম্য হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

15

সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপে ভেসে এল ৩ মরদেহ

16

পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশে সৈকতে কাজ করবে ৫০ জন ভলেন্টিয়ার

17

ঘুমধুম সীমান্তে অস্ত্র-গোলাবারুদ ও ১৪ হাজার ইয়াবা উদ্ধার, আট

18

জেলার দশম উপজেলা মাতামুহুরী

19

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যাদুর্গতদের মাঝে জনস্বাস্থ্য অধিদপ্

20