. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

তেহরানে দফায় দফায় চলছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা, পাল্টা জবাব দিচ্ছে ইরানও

প্রতি ঘণ্টায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার শিকার হচ্ছে ইরান। রাজধানী তেহরানে চলছে দফায়-দফায় হামলা। বিভিন্ন সরকারি অবকাঠামো লক্ষ্য করে চালানো হচ্ছে অভিযান। তবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। অভিযানের টার্গেট মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি এবং মিত্রদের সামরিক ও জ্বালানি স্থাপনা।

ইরানে ভয়াবহ হামলার শিকার হয়েছে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। এমনকি সর্বোচ্চ নেতার কার্যালয়ের ডেপুটি চিফ অব স্টাফ আলি-আসগর হেজাজিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যম।

আর কোম শহরে যৌথ হামলায় নিহত হয়েছে অন্তত দুই জন। নাতাঞ্জ শহরের কাছেও হয়েছে বিস্ফোরণ। এ সপ্তাহে ইরানে ৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যমে জানিয়েছে, অভিযান শুরুর পর গত এক সপ্তাহে ধ্বংস করা হয়েছে তেহরানের ৪৩টি যুদ্ধজাহাজ।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে থাড রাডার ধ্বংসের দাবি করেছে তেহরান। কাতারেও যুক্তরাষ্ট্রের FPS- ওয়ান থার্টি টু রাডার ধ্বংসের কথা জানিয়েছে তারা। শুক্রবার এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি জানিয়েছে, 'অপারেশন ট্রু প্রমিজ' এর ২৩তম দফা পরিচালনা করেছে তারা। ইসরায়েলের রাজধানী তেলআবিব, বেন গুরিয়ন বিমানবন্দর ও হাইফার সামরিক স্থাপনা টার্গেট করে হয়েছে হামলা।
তবে তেলআবিবের দাবি, কেউ হতাহত হয়নি এসব হামলায়। যদিও দিনরাত সাইরেন বাজতে শোনা গেছে ইসরায়েলের বিভিন্ন এলাকায়। শুক্রবারের অভিযানে খোররামশার-ফোর মিসাইল ব্যবহারের কথা জানিয়েছে আইআরজিসি। ইরাকের বসরায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন বিদেশি তেল কোম্পানির কর্মীদের আবাস লক্ষ্য করে হয়েছে হামলা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাঙ্কিংয়ে সবার নিচে বিপিএল

1

সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

2

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

3

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

4

টেকনাফে বাসে তল্লাশি, ৪৫ লিটার মদসহ আটক ২

5

কক্সবাজারের ডিককুলে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আট

6

মহেশখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে গেছে ৪ বসতবাড়ি

7

ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি

8

ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী

9

উখিয়া সীমান্তে পরিত্যক্ত ১ লাখ ইয়াবা উদ্ধার করল বিজিবি

10

জেলা ছাত্রশক্তির মুখপাত্র জিনিয়া শারমিন রিয়াকে কারণ দর্শানো

11

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

12

বৈরী আবহাওয়ায় টেকনাফে আটকে পড়েছে দ্বীপের বাসিন্দারা

13

ঘুষের টাকা ফেরত চাওয়ায় কারাদণ্ড, মুক্তি পেলেন সেই মা-মেয়ে

14

কক্সবাজার শিল্পকলায় নজরুলের বর্ষার সুরে মুগ্ধ দর্শক

15

স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির

16

তনু হত্যা: ১০ বছর পর ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

17

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

18

শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি

19

অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকারে ঈদগাঁও অনলা

20