. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

পেকুয়ায় বোটে ওঠার সময় সাগরে পড়ে যুবক নিখোঁজ: তিন ঘন্টাও হয়নি উদ্ধার

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাটে বোটে ওঠার সময় সাগরের পানিতে পড়ে শামিম নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। 

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মগনামা ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শামিম ভোলা জেলার বাসিন্দা মোসলে উদ্দিনের ছেলে। তিনি চট্টগ্রামের একটি শিপ কোম্পানিতে চাকরি করতেন।

নিখোঁজের স্ত্রী করিনা বেগম জানান, প্রায় এক বছর আগে তাদের বিয়ে হয়। তিনি চট্টগ্রামে একটি গার্মেন্টসে চাকরি করেন। স্বামী শামিম চট্টগ্রামে শিপ কোম্পানিতে চাকরি করেন। অসুস্থতার কারণে স্বামীকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি কুতুবদিয়ায় যাচ্ছিলেন তিনি। মগনামা ঘাটে পৌঁছে ডেনিস বোটে ওঠার সময় তার সামনে অসাবধানতাবশত শামিম পানিতে পড়ে যান।

করিনা বেগম বলেন, আমার স্বামী সাঁতার জানতেন। কিন্তু পানিতে পড়ার পর খুব দ্রুত ডুবে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

ঘাটের ইজারাদার নুরুল ইসলাম জানান, অসাবধানতাবশত ওই যুবক পানিতে পড়ে যান। বিষয়টি সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি।

পেকুয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ জানান, উপজেলা প্রশাসনের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে তাদের কাছে ডুবুরি না থাকায় পানিতে নিখোঁজ ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। ভেসে না ওঠা পর্যন্ত তাকে উদ্ধারে জটিলতা রয়েছে বলে জানান তিনি।

এদিকে শামিম নিখোঁজের ঘটনায় ঘাট এলাকায় স্বজন ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়া পৌরশহরের অলিগলিতে ময়লার স্তূপ, নাক চেপে চলছেন পথচারীর

1

উঠে গেছে রেললাইন, পালিয়েছেন ট্রেনের স্টাফরা

2

শহরের হাজিপাড়ায় ৯০ হাজার ইয়াবা ও ৩৫ লক্ষাধিক টাকাসহ আটক ৩

3

শক্তিশালী রুশ টিইউ-৯৫ বোমারু বিমান ধ্বংস করল ইউক্রেন

4

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

5

মার্চের ২২ দিনে চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজ জ্বালানি খালাস

6

সমুদ্রসৈকতের পথশিশুদের মুখে হাসি, নতুন পোশাক পেল ৩৫ শিশু

7

আদালত থেকে ফেরার পথে দুই বোনের মৃত্যু, ঘরে ফেরা হলো না

8

ধলঘাটায় কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান: অস্ত্র ও কার্তুজ

9

সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করছে রাঙামাটিতে -অতিরিক্

10

আজ রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি

11

ঘুমধুম সীমান্তে ৬ কোটি টাকার ২ লাখ ইয়াবা উদ্ধার

12

পেকুয়ায় বোটে ওঠার সময় সাগরে পড়ে যুবক নিখোঁজ: তিন ঘন্টাও হয়নি

13

হোয়াইক্যংয়ে ২ লাখ ইয়াবাসহ একজন আটক

14

এমনভাবে ফার্স্ট হতে হবে যেন কেউ রেকর্ড ভাঙতে না পারে : সালাহ

15

বিয়ের পিঁড়িতে বসা হলোনা সাবরাংয়ের আনিসের

16

রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

17

দুই দিনের সফরে কক্সবাজার আসছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ

18

মহেশখালীতে ধানক্ষেত লাশ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা।

19

লামায় ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করলেন পার্বতী মন্ত্রী দীপেন দ

20