. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক, কর্মসূচি চূড়ান্ত হবে ৩ আগস্ট

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, চলমান আন্দোলন এবং জোটের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। এসব কর্মসূচি আগামী ৩ আগস্ট জোটের শীর্ষ নেতাদের বৈঠকে চূড়ান্ত করার কথা রয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা সাতটায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন ১১ দলের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং সাবেক সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আযাদ।

বৈঠকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহসভাপতি আব্দুল মাজেদ আতহারী, বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম, বাংলাদেশ খেলাফত মজলিসের মুরশিদ সিদ্দিকী এবং লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন।

বৈঠকে সম্প্রতি হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচিতে এনসিপির জ্যেষ্ঠ নেতাদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানানো হয়। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

সভায় ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থানের’ দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দল ঘোষিত কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

জোটের নেতারা জানান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও চলমান আন্দোলন নিয়ে আলোচনার পাশাপাশি ১১ দলের ঐক্যকে আরও কার্যকর করার বিষয়ে বৈঠকে মতবিনিময় হয়েছে। পরবর্তী কর্মসূচি ও করণীয় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ৩ আগস্ট শীর্ষ নেতাদের বৈঠকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হানিফ পরিবহনের বাসে ৪০০ ইয়াবা, যাত্রীবেশে পাচারকারী আটক

1

খায়রুল হকের জামিন বহাল, দেশত্যাগে আদালতের অনুমতি লাগবে

2

উখিয়ায় স্বামীর লাথিতে গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

3

চাকঢালায় সিএনজিতে বিশেষ কৌশলে লুকানো ২০ হাজার ইয়াবা উদ্ধার,

4

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

5

বিশ্বকাপ পরবর্তী সমালোচকদের কড়া বার্তা আর্জেন্টাইন প্রেসিডেন

6

কক্সবাজারে এসএসসির চেয়ে দাখিল ও ভোকেশনালে পাসের হার বেশি

7

ঈদের পর বৃহত্তর কর্মসূচি জামায়াত-এনসিপির!

8

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

9

দুই প্রার্থীর পক্ষে ‘আলোচিত’ চার মুখ, কক্সবাজার–৪ আসনে বদলাচ

10

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

11

ঈদের শেষ ছুটিতে কক্সবাজার সৈকতে জনসমুদ্র, বাড়তি ভাড়ায় পর্যটক

12

এক মামলায় সুমনের জামিন স্থগিত, অন্যটিতে বহাল

13

নির্বাচিত সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু

14

খালা বেলি ও খালু এরশাদের ইয়াবা পাচার করছিলো কলেজ ছাত্রী শরীফ

15

চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের নামে মাম

16

রাজধানীর কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

17

৩৯ বছর পর আসছে ২০০ কিমি গতির শক্তিশালী টাইফুন

18

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

19

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

20