. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

গর্জনিয়ায় পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির প্রথম সভা

সংবাদ বিজ্ঞপ্তি

কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়নের পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে অভিভাবক সমাবেশ এবং বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় বিদ্যালয়ের অফিসকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সভাপতি মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু। সভা সঞ্চালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আমিনুর রশিদ চৌধুরী।

সভায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি ও দাতা সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী, উচ্চবিদ্যালয় প্রতিনিধি মাওলানা আবু মুছা কুতুবি, অভিভাবক সদস্য ও উপসহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য ফরিদা ইয়াসমিন, অভিভাবক সদস্য তসলিমা আক্তার, শিক্ষক প্রতিনিধি বেনজীর রশিদ, সহকারী শিক্ষক মাহফুজা ছিদ্দিকা তুলি, জুবাইদা বেগম, কেয়া বড়ুয়া ও শামীমা আক্তার উপস্থিত ছিলেন।

সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অভিভাবকদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের উৎসাহিত করার বিষয়ে বিভিন্ন আলোচনা হয়। এ সময় অভিভাবক সমাবেশ আয়োজন ও বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়াসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জমিদাতা মরহুম আলহাজ্ব হাকিম মিয়া চৌধুরীর ছবি টাঙানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

1

৫০ বছর পর পেকুয়ার টৈটংয়ে চিতাবাঘের দেখা, আতঙ্কে এলাকাবাসী

2

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা

3

মার্চের ২২ দিনে চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজ জ্বালানি খালাস

4

টেকনাফে নতুন সৃজিত বন পরিদর্শন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

5

শক্তিশালী রুশ টিইউ-৯৫ বোমারু বিমান ধ্বংস করল ইউক্রেন

6

কক্সবাজারে দুই হত্যা মামলাসহ সাত মামলার আসামি গ্রেপ্তার

7

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভা আজ

8

গণভোট ও অপরাধ প্রতিরোধে কক্সবাজারে সায়মুন সংসদের গণসচেতনতা ক

9

দুর্নীতি মামলায় টেকনাফের জাফর আহমদের ৭ বছরের কারাদণ্ড

10

খালেদা জিয়ার শোককে জাতি গঠনের শক্তিতে পরিণত করতে হবে: সালাহউ

11

শহরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

12

জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৮ জনের পরিচয় শনাক্ত

13

টেকনাফে সাগরে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ মিলল এক দিন পর

14

বঙ্গোপসাগরে লঘুচাপ, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা

15

পেকুয়ায় বোটে ওঠার সময় সাগরে পড়ে যুবক নিখোঁজ: তিন ঘন্টাও হয়নি

16

মহেশখালীতে মা ও শিশুপুত্রের মৃত্যু, আত্মহত্যা না হত্যা!

17

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের পাশে ‘আমরা মহেশখালীবাসী’

18

অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

19

ভূমিকম্পে কেঁপেছে কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চল

20