. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিকেএসপিতে ইয়াসেরের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি

রাজধানীর সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) দশম শ্রেণির কারাতে বিভাগের ক্যাডেট ইয়াসের আহমেদ জীমের আকস্মিক মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন, দায়ীদের চিহ্নিত করা এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সুপারিশ দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশক্রমে গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া-২ অনুবিভাগ) মো. মাহফুজুল আলম খানকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ বি এম এহছানুল মামুন এবং সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. মমিনুল হাসান। মন্ত্রণালয়ের ক্রীড়া-১ অধিশাখার উপসচিব মো. মিজানুর রহমান সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তের প্রয়োজনে কমিটি চাইলে আরও সদস্যকে কো-অপ্ট করতে পারবে।

বিকেএসপি কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী, গত ২৮ জুলাই দিবাগত রাত আনুমানিক ১১টা থেকে রাত ১টা ৩০ মিনিটের মধ্যে কোনো এক সময় অনুশীলন শেষে ফেরার পথে ক্যাম্পাসের একটি দেয়াল টপকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ইয়াসের। পরে তাঁর মৃত্যু হয়।

তবে বিকেএসপির মতো সংরক্ষিত ও নিরাপত্তাবেষ্টিত একটি সরকারি ক্রীড়া প্রতিষ্ঠানের ক্যাম্পাসের ভেতরে কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে ইয়াসেরের মরদেহ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে ময়নাতদন্ত করা হয়।

নিহত ইয়াসের আহমেদ জীম মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের মেহেরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখতার আহমেদের দ্বিতীয় ছেলে। ছোটবেলা থেকেই কারাতের প্রতি আগ্রহ ছিল তাঁর। সেই স্বপ্ন পূরণে বিকেএসপিতে ভর্তি হয়ে প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি।

ইয়াসেরের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার, সহপাঠী ও ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা বলছেন, তাঁরা তদন্ত কমিটির কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং ঘটনার সঙ্গে কারও দায়িত্বে অবহেলা থাকলে তা চিহ্নিত করার প্রত্যাশা করছেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ বের করার পাশাপাশি ভবিষ্যতে বিকেএসপিসহ ক্রীড়া প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

1

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্

2

চকরিয়ায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায় সংবর্ধনা

3

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৯০ হাজার ইয়াবা, জঙ্গলে ব্যাগ ফেলে পালা

4

রামু থেকে অটোরিকশা ভাড়া করে ছিনতাই : রক্তাক্ত অবস্থায় চালককে

5

রামকুট তীর্থধামে মহারামনবমী মেলা ২৩ মার্চ

6

টেকনাফে এসএসসি ও সমমানে মাদ্রাসায় পাসের হার ৮৩.৮৯ শতাংশ, স্ক

7

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে আইওএমের নারী প্রকৌশ

8

নাফ নদীতে পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে টেকনাফে যুবকের পা বিচ্

9

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান

10

গুমের বিচারের পথ খুলল, সংসদে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী পাস

11

হোয়াইক্যংয়ে ইউনিয়ন বিভক্তির সভায় হামলা-ভাঙচুর

12

সাগরে নিম্নচাপ, কক্সবাজারসহ ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকে

13

দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

14

সদর থানার অভিযানে ২৪ ঘণ্টায় চোর, ছিনতাইকারী, মাদকসেবীসহ গ্রে

15

অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

16

পেকুয়া বিএনপি নেতা রুবেলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

17

ভারতীয় রুপির বিপরীতে শক্তিশালী হলো বাংলাদেশি টাকা

18

নাসীরুদ্দীন পাটওয়ারীকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা

19

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নিউইয়র্কে স্মারক সংবর্ধনা

20