. .
‘অননুমোদিত’ ওয়্যারহাউজে শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের চারটি ওয়্যারহাউজ সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) গভীররাতে দক্ষিণ গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ এক যৌথ অভিযানে সেসব সিলগালা করা হয় বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে জানানো হয়েছে।
এনবিআর জনযোগ কর্মকর্তা মো. আল আমিন জানান, এর আগে গত বৃহস্পতিবার রাত ১০:৩০ টা থেকে শুক্রবার ভোর ৪:৩০ টা পর্যন্ত কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সিআইডি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)-এর যৌথ দল এই অভিযান পরিচালনা করে।
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
জানা যায়, প্রাথমিকভাবে ‘গুরুতর অসঙ্গতি’ পাওয়ায় ‘অধিকতর যাচাইয়ের জন্য’ ওয়্যারহাউজগুলো সিলগালা করা হয়েছে।
প্রতিষ্ঠানটির অনুমোদিত বা ঘোষিত ওয়্যারহাউসের সংখ্যা মাত্র ২টি। তবে সরেজমিন অভিযানে দেখা যায়, তারা মোট ৪টি ওয়্যারহাউসে পণ্য মজুত করে রেখেছে।
অর্থাৎ, অনুমোদিত ওয়্যারহাউসের বাইরে আরও ২টি অননুমোদিত ওয়্যারহাউসে পণ্য সংরক্ষণ করা হচ্ছিল।
এনবিআর জানিয়েছে, বর্তমানে এ বিষয়ে অধিকতর তদন্ত ও যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে।
মন্তব্য করুন