. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাঝরাতে ছয় ছাপাখানায় শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন

রাজধানীর বিভিন্ন ছাপাখানায় মাঝরাতে আকস্মিক পরিদর্শন করে বিনামূল্যে বিতরণের পাঠ্যবইয়ের ছাপার মান, কাগজের গুণগত মান ও নির্ধারিত স্পেসিফিকেশন যাচাই করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সোমবার দিবাগত রাত ১২টার পর মন্ত্রী রাজধানীর ছয়টি ছাপাখানা পরিদর্শন করেন। ছাপাখানাগুলো হলো—মৌসুমী অফসেট প্রেস, ফায়িজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণশিখা অফসেট প্রিন্টার্স, সোনালী ওয়েব প্রিন্টার্স ও ন্যাশনাল প্রিন্টার্স।

পরিদর্শনের সময় মন্ত্রী পাঠ্যবই ছাপার বিভিন্ন ধাপ সরেজমিনে দেখেন। পাশাপাশি বই ছাপায় ব্যবহৃত কাগজের মান, মুদ্রণের গুণগত মান এবং নির্ধারিত শর্ত ও স্পেসিফিকেশন যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছে জানতে চান। এ সময় মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা তাঁর সঙ্গে ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিবছর শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য বিপুলসংখ্যক পাঠ্যবই ছাপানো হয়। এসব বইয়ের কাগজ ও ছাপার মান নির্ধারিত মানদণ্ড অনুযায়ী হচ্ছে কি না, তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

সম্প্রতি বিনামূল্যে বিতরণের পাঠ্যবইয়ের ছাপার মান নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে শিক্ষা মন্ত্রণালয়। এর অংশ হিসেবে ছাপাখানাগুলোর কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে কর্মকর্তারা জানান।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়া সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ জন্য পাঠ্যবই ছাপার কাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি এবং নির্ধারিত মান ও শর্ত অনুসরণের বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে ম

1

উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিলেন কিম

2

নির্বাচন কি স্থগিত হতে পারে? যা বললেন ইসি

3

২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

4

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিএনপি

5

চায়না ইস্টার্নের ফ্লাইটে পাওয়ার ব্যাংকে আগুন, যাত্রীদের মাঝ

6

প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাথে মাল্টিমিডিয়া জার্নালিস্ট

7

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

8

পেকুয়ায় ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

9

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২ লাখ ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারির

10

রোববার থেকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

11

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদরাসার দেওয়ালধসে ৪ শিক্ষার্থীর মৃ

12

উখিয়ায় সাগর তীর থেকে তিন মরদেহ উদ্ধার

13

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

14

সংখ্যাগরিষ্ঠের সম্মতির ভিত্তিতেই জামায়াত জোটে যোগদান

15

রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

16

দেশে ফিরলেন আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলে

17

ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়ল ইরা

18

১৭ ঘণ্টা পর বাঁকখালী নদী থেকে স্কুলছাত্র মরদেহ উদ্ধার

19

লামায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, শ্যালো মেশিন-পাইপ জব্দ

20