. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি গঠন

পেকুয়া প্রতিনিধি 
কক্সবাজারের পেকুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের ৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশার পর এলামনাই সংগঠনের আনুষ্ঠানিক যাত্রাকে বিদ্যালয়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় শিক্ষানুরাগীরা। 

মঙ্গলবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নবগঠিত আংশিক কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধি, বর্তমান শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সহযোগিতা, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, শিক্ষা-সংস্কৃতি ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যেই এলামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম পরিচালিত হবে। 

নবগঠিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ১৯৬০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ এইচ. এম. ফজলুল কাদের। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ১৯৮৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সহযোগী অধ্যাপক আযম মো. আনোয়ার সাদাত এবং ১৯৮৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, সামোদা কেমিক্যাল লিমিটেডের ম্যানেজার (ইলেকট্রিক্যাল) ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ। 

সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ১৯৮৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মহসীন। সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ২০০৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও চকরিয়া গ্রামার স্কুলের সহকারী শিক্ষক শাহনেওয়াজ সুমন। অর্থ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান সহকারী শিক্ষক এস. এম. শওকত আলম। 

এলামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন প্রক্রিয়া পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৭৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ সরোয়ার। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৯২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী মো. সেলিম উদ্দিন এবং ২০০৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, ৪৬তম বিসিএস (প্রশাসন ক্যাডার) সুপারিশপ্রাপ্ত ইমরান কামাল সাজিন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আংশিক কমিটি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন, সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, সদস্য সংগ্রহ কার্যক্রম, তথ্যভান্ডার (ডাটাবেইস) তৈরি এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের একীভূত করার উদ্যোগ নেবে। পাশাপাশি বিদ্যালয়ে নিয়মিত পুনর্মিলনী, শিক্ষা উপকরণ বিতরণ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালু, ক্যারিয়ার গাইডলাইন, বৃক্ষরোপণ, গ্রন্থাগার সমৃদ্ধকরণ এবং অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণের পরিকল্পনাও রয়েছে। 

এদিকে, নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, এলামনাই অ্যাসোসিয়েশন বিদ্যালয়ের অতীত ঐতিহ্য সংরক্ষণ, বর্তমান শিক্ষার্থীদের কল্যাণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। 

এলামনাই অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্টরা জানিয়েছেন, সংগঠনকে একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও কল্যাণমুখী প্ল্যাটফর্ম হিসেবে পরিচালনা করা হবে। প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা, জ্ঞান ও পেশাগত দক্ষতাকে বিদ্যালয়ের উন্নয়নে কাজে লাগানোর পাশাপাশি নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষা, নেতৃত্বের বিকাশ ও আধুনিক শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। 

প্রসঙ্গত, বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে পেকুয়া উপজেলার অন্যতম প্রাচীন ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানটি থেকে শিক্ষা গ্রহণ করে দেশের শিক্ষা, প্রশাসন, প্রকৌশল, ব্যবসা, সরকারি-বেসরকারি চাকরি এবং বিভিন্ন পেশায় অসংখ্য কৃতী ব্যক্তি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। নবগঠিত এলামনাই অ্যাসোসিয়েশন সেই সাফল্যের ধারাবাহিকতাকে আরও সুসংহত করার পাশাপাশি বিদ্যালয়কে একটি আধুনিক ও সমৃদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৫ সালে সড়কে প্রাণ ঝরেছে ৯১১১ জনের

1

উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিলেন কিম

2

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন কাল, উৎসবের আমেজ আদাল

3

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২ লাখ ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারির

4

খুলে দেওয়া হলো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ

5

সরকারি জায়গায় যারা থাকতে বাধ্য হয়েছেন, তাদের উচ্ছেদ করা হবে

6

শাহপরীর দ্বীপ ঘাট থেকে ধরে নিয়ে সাংবাদিক আরফাত সানিকে ফাঁসা

7

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

8

লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

9

ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালু

10

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ ৩২৯টি ভোটকেন্দ্র: ঝুঁকিতে দ্বীপ ও সীমা

11

বন্ধুর ঘুষিতে প্রাণ গেল ১০ বছরের তারেকের

12

কুতুবদিয়ায় হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, চার পুলিশ সদ

13

অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকারে ঈদগাঁও অনলা

14

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদ চায় রাশিয়া

15

জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

16

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

17

চকরিয়ায় পাহাড়ধসে দুই ভাই-বোনের মৃত্যু

18

কক্সবাজার সহ ৫ জেলায় ভূমিধসের সতর্কতা জারি

19

কক্সবাজারের চকরিয়ায় বাস-জিপের সংঘর্ষে নিহত ৪

20