. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

যশোরে ককটেল বিস্ফোরণে আহত যুবক, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ

যশোরের কেশবপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় জুয়েল সরদার (২৬) নামে এক যুবক আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে যশোর-চুকনগর সড়কের উপজেলার মধ্যকুল তেলপাম্পের অপরপাশে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে আরও ২টি ককটেল সদৃশ্য বস্তু থাকায় স্থানটি দড়ি দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। বিস্ফোরক বিশেষজ্ঞ টিম এসে ওই ২টি ককটেল সদৃশ্য বস্তু নিষ্ক্রিয় করবেন বলে থানা সূত্রে জানা গেছে।

এ ঘটনায় আহত জুয়েল সরদারকে উদ্ধার করে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি কেশবপুর পৌরসভার মধ্যকুল এলাকার খানজাহান আলী সরদারের ছেলে। জুয়েল বর্তমানে পুলিশের নজরদারিতে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার
করে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই স্থানে ককটেল বিস্ফোরণের শব্দ শুনে এলাকার লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় জুয়েল সরদারকে উদ্ধার করে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিস্ফোরিত ককটেলের আঘাতে জুয়েলের ডান পায়ের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে। কেশবপুর থানার পুলিশসহ ডিবি পুলিশ ঘটনাস্থল, হাসপাতাল ও মধ্যকুল জেলেপাড়া এলাকা পরিদর্শন করেছেন।

মধ্যকুলের ওই এলাকার একাধিক ব্যক্তি জানান, ঘটনার পর থেকে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তুষার কান্তি মন্ডল বলেন, আহত জুয়েল সরদার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিকাল ৪টায় কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন জানান, ঘটনাস্থলে একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। আরও ২টি ককটেল সদৃশ্য বস্তু ঘিরে রাখা হয়েছে। বিস্ফোক নিষ্ক্রীয় টিম আসার পর ওই দুটি ককটেল সদৃশ্য বস্তু নিষ্ক্রীয় করা হবে। আহত জুয়েল সরদারকে পুলিশ নজরদারিতে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের ইন্টার ব্যাংক ক্রিকে

1

ঢাকার প‌থে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী, যোগ দে‌বেন শপথ অনুষ

2

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

3

রামুর টমটম চালক জিহাদ হত্যার প্রধান আসামি ‘টিকটকার’ আঁখি গ্র

4

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

5

২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

6

বান্দরবানে কৃষকদের মধ্যে ফলজ-বনজ গাছের চারা বিতরণ

7

তাসনিম জারার পর এবার এনসিপি থেকে তাজনূভা জাবীনের পদত্যাগ

8

কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যকটের মৃত্যু

9

উখিয়ায় অপহরণচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান: ৩ ভুক্তভোগী উদ্

10

ভোটের আগেই এমপি হাসনাত! মঞ্জুরুল করতে পারবেন না নির্বাচন

11

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নিউইয়র্কে স্মারক সংবর্ধনা

12

একটি দল নারীর ক্ষমতায়নের কথা বললেও তারাই এখন নারীর উপর সহিংস

13

মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত সফর, বিদ্যুৎ ও জ্বালানি

14

মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতি, সম্মাননা পেলেন কক্সবাজার সদর

15

বাবাসহ ইরানের সকল শহীদের রক্তের প্রতিশোধ নেবোই: সুপ্রিম লিডা

16

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : সাবেক কাউন্সিলর আজাদ ২ দিনের র

17

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

18

সালাহউদ্দিন আহমদের আরেক চমক: এবার পৌরসভা হচ্ছে পেকুয়া

19

সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করছে রাঙামাটিতে -অতিরিক্

20