. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Dec 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

খরুলিয়ায় সিএনজি ও বলাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

নিজস্ব প্রতিনিধি

কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকায় সিএনজি অটোরিকশা ও একটি বলাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন।

শুক্রবার(২৬ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালকের নাম সোহেল উদ্দিন। তিনি পিএমখালী ইউনিয়নের মাছুয়াখালী এলাকার বাসিন্দা এবং মাছুয়াখালীর আবদু শুক্করের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, খরুলিয়া দরগাপাড়া এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে দ্রুতগতির বলাকা গাড়ির সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক সোহেল উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি নেয়।

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত সফর, বিদ্যুৎ ও জ্বালানি

1

গণভোটে অংশগ্রহণ ৬০.২৬%, ‘হ্যাঁ’ ভোটের জয়

2

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

3

শপিংমলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার জর

4

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কার্যক্রম চলমান: শাম

5

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির ৩

6

আমিই মেজর জিয়াকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম: মহেশখালীতে ক

7

লামায় ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করলেন পার্বতী মন্ত্রী দীপেন দ

8

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ

9

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

10

টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ৫৩ বস্তা সারসহ নৌকা জব্দ

11

বদলে যাওয়া ক্যাম্পাস

12

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে : বিমান প্রতিমন

13

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের

14

গর্জনিয়ায় শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতর

15

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ

16

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

17

চকরিয়ায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা

18

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

19

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

20