. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ দুই কারবারী আটক

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ঝিমংখালী সীমান্ত পয়েন্টে ৬৪বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে এক লক্ষ ইয়াবাসহ দুই কারবারীকে আটক করেছেন। ধৃত কারবারীকে মাদক আইনে মামলা রুজু করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বিজিবি সুত্র জানায়, ৩ অক্টোবর (শনিবার) রাত ৯টা ১০মিনিটের দিকে ঝিমংখালী বিওপির বিশেষ টহল দল ঝিমংখালী সীমান্তের জিয়া খাল নামক স্থান দিয়ে ২টি পিটলা নিয়ে সন্দেহজনক ২জন ব্যাক্তি দেশের অভ্যন্তরে প্রবেশকালে তাদের তল্লাশী চালিয়ে এক লাখ ইয়াবা উদ্ধার করেন।

আটক ইয়াবা কারবারীরা হলেন,টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী গ্রামের নূর মোহাম্মদের ছেলে মোঃ সোহেল রানা (২১) ও মোঃ আব্দু রহিমের ছেলে মোঃ মামুন (২১)।

৬৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করেন। বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতি মামলায় টেকনাফের জাফর আহমদের ৭ বছরের কারাদণ্ড

1

পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলের নাম

2

জাতীয় দলে ফিরছেন সাকিব- সিদ্ধান্ত বিসিবির

3

সংখ্যাগরিষ্ঠের সম্মতির ভিত্তিতেই জামায়াত জোটে যোগদান

4

তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন

5

একে অপরকে পারমাণবিক স্থাপনার তথ্য দিলো ভারত-পাকিস্তান

6

মাঝরাতে ছয় ছাপাখানায় শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন

7

উখিয়ায় পাহাড়ধসের ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

8

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

9

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক

10

অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা নিহত

11

প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১,

12

টেকনাফে সাগরে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ মিলল এক দিন পর

13

জুলাই যোদ্ধা মাহদীকে গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগ অবরোধ

14

বায়ু-শব্দদূষণ রোধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

15

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

16

লোহাগাড়ায় মন্দিরসংলগ্ন পুকুর থেকে তবলা বাদকের মরদেহ উদ্ধার

17

লামায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, শ্যালো মেশিন-পাইপ জব্দ

18

ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুর

19

বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার শেষ করার আশা: শাম

20