. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Nov 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমসহ বিভিন্ন সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ উদ্যোগে উত্থাপিত প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১২৮টি দেশ।

বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে ছয়টি দেশ। ভোটদানে বিরত ছিল ৩৩টি দেশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদপত্রের ডিজিটাল সাবস্ক্রিপশন

প্রস্তাবটি পাসের আগে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক। তিনি দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ

তিনি বলেন, রোহিঙ্গাদের ব্যাপক বাস্তুচ্যুতির নয় বছর পেরিয়ে গেলেও মিয়ানমারে তাদের প্রত্যাবাসনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। দীর্ঘদিন ধরে এই জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ ও স্থানীয় জনগোষ্ঠী সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে।

এ সময় গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ের বিষয়টিও তুলে ধরেন সঞ্চিতা হক। তাঁর মতে, রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অপরাধের দায় নির্ধারণে এই রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

চলতি বছরের প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের অভিযোগ তুলে ধরা হয়েছে। এতে অবিলম্বে সহিংসতা বন্ধ, ক্ষতিগ্রস্তদের কাছে মানবিক সহায়তা পৌঁছানো এবং অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানের আওতায় রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত মানবিক সহায়তা ও অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের রাজনৈতিক ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়েছে।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক দেশগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে উল্লেখ করেন বাংলাদেশের এই কূটনীতিক। তিনি বলেন, সংকটের উৎপত্তি মিয়ানমারে হওয়ায় এর স্থায়ী সমাধানও দেশটিতেই খুঁজে বের করতে হবে।বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ

প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) উল্লেখ থাকায় যুক্তরাষ্ট্র ভোটাভুটির দাবি জানায়। ভোটের ব্যাখ্যায় দেশটি জানায়, বিভিন্ন প্রস্তাবে আইসিসিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে তাদের সাধারণ আপত্তি রয়েছে। তবে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

এ সময় এক দশকের বেশি সময় ধরে ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করে যুক্তরাষ্ট্র।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক ২

1

মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্র

2

পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে যুক্ত হলো জুলাই

3

প্রেমিকাকে ভিডিও কলে রেখে কলেজ ছাত্রের আত্মহত্যা

4

জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতা গুরুতর আহত, খবর শুনে মায়

5

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

6

হ্নীলা সীমান্তে ১৪ লাখ ইয়াবাসহ দুই কারবারি আটক

7

উখিয়ায় অপহরণচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান: ৩ ভুক্তভোগী উদ্

8

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

9

মার্চের ২২ দিনে চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজ জ্বালানি খালাস

10

কক্সবাজার আসছেন তারেক রহমান

11

রামুতে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার

12

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

13

মুহিব উল্লাহ হত্যা মামলার আসামি বলি আমিন বিমানবন্দর এলাকা থে

14

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

15

কক্সবাজারে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের ইন্টার ব্যাংক ক্রিকে

16

চট্টগ্রামে ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় সূচনা বক্তব্য

17

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ :

18

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

19

শহরের কলাতলী থেকে ৫০ হাজার ইয়াবাসহ ২ কারবারি আটক

20