. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Nov 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

আলীকদমে মাতামুহুরী নদীর চরাঞ্চলে তামাকের বদলে সবজির আবাদ

বান্দরবানের আলীকদমে মাতামুহুরী নদীর বিস্তীর্ণ বালুচরে বেগুন, মরিচ, বাদাম, মুলাসহ বিভিন্ন জাতের শীতকালীন শাকসবজি আবাদে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকেরা। ইতোমধ্যে নদীর তীরবর্তী ও বালুচরের শত শত একর জমিতে বীজ বপন, চারা রোপণ এবং জমি পরিচর্যার কাজ শুরু হয়েছে।

সরেজমিনে দেখা যায়, মাতামুহুরী রিজার্ভ ও নদীর তীরবর্তী বিস্তীর্ণ বালুচরে কৃষকেরা দলবদ্ধভাবে জমি প্রস্তুত করছেন। কেউ বাদাম, বেগুন, আলু, মরিচ, ফুলকপি ও মুলার বীজ বপন করছেন, আবার কেউ বিভিন্ন জাতের শীতকালীন সবজির চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। নদীর অববাহিকার পলিমিশ্রিত বালুমাটি এবং অনুকূল আবহাওয়া এ অঞ্চলে শীতকালীন সবজি চাষের সম্ভাবনা বাড়িয়ে তুলেছে।

স্থানীয় সবজি চাষি মো. হাসান ও মো. ইউসুফ বলেন, মাতামুহুরী নদীর কাছাকাছি হওয়ায় জমিতে সেচের পানির ব্যবস্থা করা তুলনামূলক সহজ। পর্যাপ্ত সেচ, সুষম সার প্রয়োগ এবং নিয়মিত পরিচর্যা করতে পারলে এবার ভালো ফলন পাওয়া যাবে। এসব জমিতে উৎপাদিত তাজা শাকসবজি স্থানীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলেও সরবরাহের সম্ভাবনা রয়েছে।

তাঁরা আরও বলেন, মাতামুহুরী নদীর তীরবর্তী এলাকার মাটি ও পরিবেশ শীতকালীন সবজি চাষের জন্য বেশ উপযোগী। সঠিক পরিচর্যা ও প্রাকৃতিক পরিবেশ বজায় থাকলে চলতি মৌসুমে এখান থেকে বিপুল পরিমাণ সবজি উৎপাদন সম্ভব। তাঁদের প্রত্যাশা, এবার ভালো ফলন হলে কৃষকেরা আর্থিকভাবে লাভবান হবেন এবং স্থানীয় কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

কৃষকদের আশা, অনুকূল আবহাওয়া ও প্রয়োজনীয় পরিচর্যা নিশ্চিত করা গেলে চলতি মৌসুমে এসব জমি থেকে কোটি টাকার সবজি উৎপাদন সম্ভব হবে।

আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, একসময় মাতামুহুরী নদীর চরাঞ্চলে কৃষকেরা তামাকের আবাদ করতেন। বর্তমানে তামাক চাষের পরিবর্তে নদীর তীরবর্তী এলাকায় শীতকালীন সবজির উৎপাদন বাড়ছে। গত বছর শীতকালীন সবজির আবাদ হয়েছিল ৮৪ হেক্টর জমিতে। চলতি বছর আবাদ আরও বেড়েছে। বর্তমানে উপজেলায় ৭০০ হেক্টরের বেশি জমিতে রবি মৌসুমের সবজি উৎপাদন হচ্ছে বলে আশা করা হচ্ছে। আলীকদম উপজেলার সবজির চাহিদা পূরণের পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকাতেও এখানকার সবজি সরবরাহ করা হয়।

তিনি আরও বলেন, মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। কৃষকেরা যাতে আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করে কাঙ্ক্ষিত ফলন ঘরে তুলতে পারেন, সে বিষয়ে কৃষি বিভাগ কাজ করছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রত্যাশা, মাতামুহুরী নদীর বালুচরের কৃষি সম্ভাবনাকে কাজে লাগানো গেলে আলীকদম উপজেলায় শীতকালীন সবজি উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে কৃষিজমি সংরক্ষণ ও পরিকল্পিত চাষাবাদ নিশ্চিত করা গেলে কৃষকেরা যেমন লাভবান হবেন, তেমনি সমৃদ্ধ হবে স্থানীয় অর্থনীতিও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি এব

1

কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিব

2

নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন ইউএনও

3

ফেসবুক পোস্টে সহায়তার আবেদন, ঈদগাঁওয়ে শিকলবন্দি ঢাবি শিক্ষার

4

জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

5

মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান রামুর ওসির

6

রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বহির্গমন সম্পূর্ণ স্থগিতের নির্দেশ

7

মেয়াদ শেষ করতে পারেননি ১০ রাষ্ট্রপতি

8

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, তিন মাসের কারাদণ্ড

9

টেকনাফে বাসচাপায় ২ জনের মৃত্যু, আহত ৮

10

হোয়াইক্যং সীমান্তের চিংড়ি ঘের থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

11

এ সরকার সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

12

অর্থ আত্মসাৎ এনসিপি নেতা গ্রেপ্তার

13

চেক প্রজাতন্ত্রে ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারী কোম্প

14

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে ফের বিক্ষোভের ডাক

15

চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ

16

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির ৩

17

কক্সবাজারে বন্যাদুর্গত দেড় হাজার পরিবারের পাশে ছাত্রদলের কেন

18

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত

19

কক্সবাজারের আইকনিক রেলস্টেশন: ‘লাভের গুড়’ শেষ পর্যন্ত কার ঘর

20