. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব থেকে সতর্ক থাকতে জরুরি গণবিজ্ঞপ্তি

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এইচএসসি পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে পরীক্ষার্থী-অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সেই সঙ্গে সোশ্যাল মাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস কিংবা শেয়ার না করতেও নির্দেশনা দেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পক্ষ থেকে এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সব পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির’ নামে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৮ জুলাই দুপুর ১টা থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি আরম্ভ হবে মর্মে যে বিভ্রান্তিকর বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর বিজ্ঞপ্তির সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম অথবা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কোনো সংশ্লিষ্টতা নেই।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সবাই অনুরোধ করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা শেয়ার করবেন না। পরীক্ষা সংক্রান্ত সব সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। এই অবস্থায় গণবিজ্ঞপ্তিতে জনস্বার্থে সবাইকে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের পাশে ‘আমরা মহেশখালীবাসী’

1

উখিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, মাইক্

2

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ

3

জামায়াত-আ. লীগ একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে : রা

4

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয় : ইসি আনোয়ারুল

5

ইস্তাম্বুল বিমানবন্দরে লাইনে দাঁড়িয়ে খাবার কিনলেন প্রধানমন্ত

6

আলীকদমে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

7

জেলার দশম উপজেলা মাতামুহুরী

8

দেশে ফিরলেন আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলে

9

সংসদে কক্সবাজারের জলাবদ্ধতা সংকট: খাল খননে ৩ বড় প্রকল্প চলমা

10

অবৈধ বালু উত্তোলনে পেকুয়ায় অভিযান, মেশিন-পাইপ জব্দ

11

গর্জনিয়ায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে মুহিববুল্লাহকে

12

নির্বাচনে নাশকতা ঠেকাতে রোহিঙ্গাদের ব্যবহার রোধে কঠোর নজরদার

13

ঢাকায় সালাহউদ্দিনের সাথে আলমগীর ফরিদ, ‘জয়ের আনন্দ ভাগাভাগি’

14

রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

15

ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

16

চকরিয়ায় বিদায়ী ইউএনওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গণশুনানি

17

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে উন্নয়ন, শান্তি ও সম্প্রীত

18

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

19

আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা

20