. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসার সদস্য নিহত

উখিয়া প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্ট এলাকায় অজ্ঞাতনামা ব্যক্তিদের গুলিতে মো. জুবায়ের (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রের ভাষ্য, নিহত জুবায়ের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)–এর সদস্য ছিলেন।

বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ক্যাম্পের এইচ/২৯ ব্লকে এ ঘটনা ঘটে।

১৪ এপিবিএন সূত্র জানায়, জুবায়ের ওই ব্লকের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে। রাতে নিজ বসতঘর থেকে মসজিদের দিকে যাওয়ার সময় প্রতিবেশী ইব্রাহিমের ঘরের সামনে পৌঁছালে একদল অজ্ঞাতনামা ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি করে। এ সময় প্রায় পাঁচটি গুলি করা হয়। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন জুবায়েরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

পুলিশের ভাষ্য, রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও রোহিঙ্গাদের আরেকটি সশস্ত্র সংগঠন আরএসওর মধ্যে বিরোধ ও সংঘাতের কারণে সাম্প্রতিক সময়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ওই বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু: প্রশাসনের অভিযানে ৭

1

রামু থেকে অটোরিকশা ভাড়া করে ছিনতাই : রক্তাক্ত অবস্থায় চালককে

2

নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ১

3

টেকনাফে ইয়াবাসহ মাদক কারবারি আটক

4

‘জুলাই সনদ’ বাস্তবায়ন থেকে সরে গেছে বিএনপি : মিয়া গোলাম পরওয়

5

সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারানো হানিফের পাশে শাহজাহান চৌধু

6

গুলিস্তান খদ্দর মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

7

পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনের সময় ফাঁকা গুলিতে নিহত ১,

8

জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর

9

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাত শাহীনের সেকেন্ড ইন কমান্

10

মাঝরাতে ছয় ছাপাখানায় শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন

11

একনেকে ১২ প্রকল্প অনুমোদন, কক্সবাজারের রোহিঙ্গা-প্রভাবিত এলা

12

চকরিয়ায় বসতঘর থেকে পিস্তল ও গুলি উদ্ধার : আটক ১

13

পদত্যাগ করেছেন আইজিপি

14

মায়ানমারে পাচারকালে সিমেন্ট ও ডিজেলসহ আটক ১৮

15

ওআইসি এবং ফিলিস্তিনিদের ন্যায়সংগত দাবির প্রতি বাংলাদেশের দৃঢ়

16

কক্সবাজারে বাস–মিনিবাস শৃঙ্খলা পরিচালনা কমিটি গঠন

17

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন সালাহউদ্দিন আহমদ

18

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান

19

টেকনাফ সীমান্তে মায়ানমার থেকে পালিয়ে আসা জান্তা বাহিনীর ৩ সদ

20