. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাষ্ট্রীয় মর্যাদায় জেলার একমাত্র বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত কক্সবাজার জেলার একমাত্র খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এস এম নুরুল হক আর নেই। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আছরের নামাজের পর ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার ছুরুতিয়া মাদ্রাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বাংলাদেশ বিমানবাহিনী ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এসময় সদর উপজেলা ইউএনও তানজিলা তাসনিম, কক্সবাজার-৩ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, বিমানবাহিনীর কর্মকর্তাবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

‎এস এম নুরুল হক মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি পাকিস্তানের সারগোদা বিমানঘাঁটি থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দেন এবং পরে বাংলাদেশ বিমানবাহিনীতে ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধকালে চট্টগ্রামের পতেঙ্গা তেল শোধনাগার ধ্বংসের অভিযানে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

মুক্তিযুদ্ধের পর তিনি বিমানবাহিনীতে কর্মরত থেকে ১৯৭৭ সালে অবসর নেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিই মেজর জিয়াকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম: মহেশখালীতে ক

1

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নিউইয়র্কে স্মারক সংবর্ধনা

2

বিশ্বকাপ পরবর্তী সমালোচকদের কড়া বার্তা আর্জেন্টাইন প্রেসিডেন

3

একদিনে হামের উপসর্গে ঝরলো ১১ প্রাণ

4

নয়া পাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

5

রামুতে মায়ের হাতে ২ মাসের শিশু জবাই : মা আটক

6

মহেশখালীতে মা ও শিশুপুত্রের মৃত্যু, আত্মহত্যা না হত্যা!

7

সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হা

8

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

9

অস্থিরতা সৃষ্টিতে বিদেশ থেকে উঁকিঝুঁকি দেন হাসিনা

10

পেকুয়ার আলোচিত হত্যা মামলার আসামি সিফাত টেকনাফে গ্রেফতার

11

বিএনপির স্থায়ী কমিটি থেকেই আসতে পারেন নতুন রাষ্ট্রপতি

12

বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের আং

13

গুমের বিচারের পথ খুলল, সংসদে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী পাস

14

নৌবাহিনীর যৌথ অভিযান: হ্নীলায় অটোরিক্সা থেকে ৮০ হাজার ইয়াবা

15

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, গুরুত্ব পাবে রাষ্ট্রপ

16

নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি

17

প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দ

18

দাম বাড়ল এলপি গ্যাসের

19

ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা: ‘জুলাই আন্দোলনে সমর্থনের ক

20