. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

আলীকদমে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বান্দরবান প্রতিনিধি:

শীত মৌসুমে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর নেতৃত্বে আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের স্থানীয় অসহায়, দুস্থ ও শীতার্ত পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালি পরিবারসহ মোট ১৭৫টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ ছাড়া একই সময়ে থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের অন্তর্গত আলীকদম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বিভিন্ন বিওপির মাধ্যমে দুর্গম সীমান্তবর্তী এলাকায় বসবাসরত পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আরও ২২০টি প্রান্তিক শীতার্ত পরিবারের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিজিবি সূত্র জানায়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্গম পার্বত্য অঞ্চলে বসবাসরত মানুষের জীবনমান উন্নয়নে নিয়মিত মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে শীত মৌসুমে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এ ধরনের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

কম্বল বিতরণ কার্যক্রমে বিজিবির বিভিন্ন পদমর্যাদার সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজিবি আরও জানায়, ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তার পাশাপাশি পাহাড়ি অঞ্চলের মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতার অবৈধ পাম্পে অভিযান, পানির ট্যাংকে তেলের সন্ধান

1

টেকনাফ সীমান্তে মায়ানমার থেকে পালিয়ে আসা জান্তা বাহিনীর ৩ সদ

2

চকরিয়ায় বিদায়ী ইউএনওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গণশুনানি

3

কক্সবাজারে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

4

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

5

পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশে সৈকতে কাজ করবে ৫০ জন ভলেন্টিয়ার

6

ঢাবিকে নিয়ে কটাক্ষ করলেন রাকসুর জিএস

7

মন্ত্রিসভায় যাচ্ছেন যারা

8

নির্বাচন ঘিরে কক্সবাজারে জেলা সেন্ট্রাল কমান্ড সেন্টার গঠন

9

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট

10

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি

11

মহেশখালীর সাতদিনব্যাপী আদিনাথ মেলা শুরু আগামীকাল থেকে

12

কক্সবাজার সহ ৫ জেলায় ভূমিধসের সতর্কতা জারি

13

হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন যুবলীগের সাধার

14

রোহিঙ্গা সংকট অর্থনীতি ও পরিবেশে বড় চাপ তৈরি করছে: সেনাপ্রধা

15

টেকনাফে বাস–সিএনজি মুখোমুখি সংঘ’র্ষে শি’শু’র মৃ’ত্যু, আ’হত ৪

16

প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন তারেক রহমান

17

ওমরাহ শেষে মাকে আনতে গিয়ে সড়কে প্রাণ গেল কিশোরের, আহত ৩

18

চকরিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী সেলিম উ

19

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

20