. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভে নেমেছেন দেশের বিভিন্ন জেলা থেকে পরীক্ষা দিতে আসা চাকরিপ্রার্থীরা। এ সময় বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে দেখা যায় তাদের।

রাজধানীর মতিঝিলের বালিকা উচ্চবিদ্যালয়, কলোনি উচ্চবিদ্যালয়, বালক উচ্চবিদ্যালয় ও বাঙলা কলেজে পরীক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা গেছে।

নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভকারীরা বলেন, প্রশ্নফাঁসের ঘটনায় সুষ্ঠু বিচার করতে হবে। যুক উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ করতে হবে। পরীক্ষা স্থগিত হওয়ায় তারা হয়রানির শিকার এবং আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানান।

রাজধানীর সেগুনবাগিচা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এই নিয়োগ পরীক্ষা দিতে এসেছিলেন রায়হান ইসলাম। তিনি এশিয়া পোস্টকে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে প্রবেশ করি। এর মধ্যে ওএমআর শিটও বিতরণ করা হয় চাকরি প্রার্থীদের। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার আগেই স্থগিত করে দেওয়া হয় নিয়োগ পরীক্ষা।

রায়হান আরও জানান, প্রশ্নফাঁসের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানায়নি যুব উন্নয়ন কর্তৃপক্ষ। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছে।

চাকরি প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা রাজধানীতে এসেছি এই নিয়োগ পরীক্ষা দিতে। কিন্তু পরীক্ষার আগের রাতেই প্রশ্ন ফাঁস হয়ে গেছে। এমন অব্যবস্থাপনা, দুর্নীতি মেনে নেওয়া যায় না। অবিলম্বে এর সুষ্ঠু তদন্ত করে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

তথ্যমতে, ২৪২ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগের জন্য গত ১৭ মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল যুব উন্নয়ন অধিদপ্তর। সারা দেশের লক্ষাধিক চাকরি প্রার্থী সরকারি চাকরি পেতে আবেদন করেছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার-টেকনাফ সড়কে ডাকাতি, বিকাশ কর্মীদের ৬০ লাখ টাকা লুট

1

প্রার্থীতা ফিরে পাচ্ছেন হামিদুর রহমান আযাদ!

2

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

3

২ জানুয়ারিই হবে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

4

বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান

5

উখিয়ায় নিজ কক্ষ থেকে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

6

আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

7

রাজধানীর কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

8

ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন দাবি আমিনুলের

9

যেখানে মায়ের পথচলা থেমেছে, সেখান থেকে সেই পথযাত্রাকে এগিয়ে ন

10

ভারতে ওসমান হাদি হত্যার প্রধান আসামিসহ ২ জন আটক : আইএসপিআর

11

পেকুয়ায় বন্যার্তদের পাশে চিকিৎসকদের মানবিক উদ্যোগ

12

চট্টগ্রাম মহানগরে আতঙ্কের নাম ‘ডেভিড ইমন’

13

মেরিন ড্রাইভে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

14

দেশে ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের মান নিয়ে সংশয় রয়েছে: আইনম

15

টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাসের সভা, কল্যাণমুখী ব্

16

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

17

শাহপরীর দ্বীপে বন্যাদুর্গত ১০০ পরিবারের পাশে বিজিবি

18

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা, বাংলাদেশিসহ নিহত ২

19

তারেক রহমানকে নিয়ে জাইমা রহমানের ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাই

20