. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজার–মহেশখালী নৌ-পথে স্পিড বোট দুর্ঘটনা: এক নারীর মৃত্যু

মহেশখালী-কক্সবাজার নৌ-পথে স্পিড বোট দুর্ঘটনায় গুরুতর আহত এক নারী কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে মহেশখালীর কক্সবাজার নৌপথের হামিদিয়ার খাল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের সূত্রে জানা যায়, মহেশখালী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি দ্রুতগামী স্পিড বোটে স্থানীয় যাত্রীদের পাশাপাশি কয়েকজন পর্যটকও ছিলেন। যাত্রাপথে স্পিড বোটটির ইঞ্জিনের প্রপেলারে একটি বস্তু আটকে গেলে চালক বোটটি থামিয়ে ইঞ্জিন বন্ধ করেন। পরে প্রপেলারে আটকে থাকা বস্তু সরানোর জন্য ইঞ্জিনটি পেছনের দিকে তুলে ধরেন।

এসময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি স্পিড বোট থেমে থাকা বোটটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সংঘর্ষের ফলে স্থির থাকা স্পিড বোটটি উল্টে যায় এবং এক নারীসহ কয়েকজন গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর আশপাশে থাকা অন্যান্য স্পিড বোট ও নৌযানের সহায়তায় আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই বোটে থাকা অন্য যাত্রীদের স্বজন। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত নিহত নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিক তথ্যমতে জানা যায়, দুর্ঘটনাকবলিত স্পিড বোটটির মালিক খুরুস্কুলের মো. ইসহাক তার পুত্র হায়দার বোটটি চালাচ্ছিলেন।

স্থির দাঁড়িয়ে থাকা একটি বোট কে সজোরে ধাক্কা দিয়ে মৃত্যুর মতো দুর্ঘটনা সংগঠিত করার বিষয়টি তদন্তের দাবি জানান দুর্ঘটনা কবলিতদের স্বজনরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ সভার জনসমুদ্রে উখিয়া-টেকনাফে আনোয়ারীর ইনসাফ প্রতিষ্ঠার ঘ

1

নির্বাচন নিয়ে সন্ত্রাস চালাতে চাইলে সমান জবাব দেয়ার আহ্বান জ

2

ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ আহত অন্তত ৩১

3

দোসরদের প্রভাবে প্রার্থিতা বাতিল করা হয়েছে – সংবাদ সম্মেলনে

4

ভূমিকম্পে কেঁপেছে কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চল

5

অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকারে ঈদগাঁও অনলা

6

সাগর পথে মালয়েশিয়াগামী রোহিঙ্গাসহ ২৭৩জন উদ্ধার,১০দালাল আটক

7

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির ৩ সদস্য আটক

8

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভা আজ

9

বছরের প্রথম সূর্যোদয়: প্রত্যাশার প্রাপ্তি হোক ২০২৬ সাল

10

জকসুর ৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই

11

গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন হয়েছে

12

শাহপরীর দ্বীপ ঘাট থেকে ধরে নিয়ে সাংবাদিক আরফাত সানিকে ফাঁসা

13

চকরিয়ায় বিদায়ী ইউএনওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গণশুনানি

14

কক্সবাজারে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

15

সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে ম

16

কাফনের কাপড়সহ বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে চিঠি, হাদির

17

আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন

18

শহরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

19

“গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার” শীর্ষক আলোচনা সভা ও সাংস্

20