. .
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিবি। ডিবির তথ্য অনুযায়ী, তাঁকে গ্রেপ্তারের সময় সংসদ সদস্য মো. আব্দুল গফুর সেখানে উপস্থিত ছিলেন।
ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রোববার (২৭ সেপ্টেম্বর) ক্যান্টনমেন্ট থানায় মামলা করা হয়। আবাসন প্রকল্পের পক্ষ থেকে মো. সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। নাম উল্লেখ করা অন্য আসামিরা হলেন—শাহরিয়ার মাহমুদ, মো. আবুল কাশেম, মো. বাবুল হোসেন, মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ শাহিনুজ্জামান, মতিউর রহমান, মজিবুর রহমান, নুরুল ইসলাম, এমকে আজাদ, মো. মামুন, মো. আসলাম ও মুন্না।
পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, ওই হামলা-ভাঙচুরের ঘটনায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
মামলায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন